Posts

Showing posts with the label gold সোনা

সোনার দাম আবার বাড়ছে

Image
«  এক সপ্তাহের ব্যবধানে দেশে সোনার দাম আবার বাড়ছে। আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি নয়, এবার দেশের অভ্যন্তরে খাঁটি সোনার সংকট থাকার অজুহাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দফায় প্রতি ভরিতে ৯৩৩ টাকা পর্যন্ত বাড়ছে। আজ সোমবার থেকে সোনার নতুন দর কার্যকর হবে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন দর অনুযায়ী,  প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)  ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৫৩ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৫০ হাজার ৮৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৪৩ হাজার ৬২৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ৩০ হাজার ৩২৬ টাকা ভরি।