Posts

Showing posts with the label আওয়ামী লীগ সাংসদের অত্যাচার

ন্যাড়া, দিগম্বর ও এক আজব ফকির

ফারুক ওয়াসিফ  |  আপডেট: ০০:০৮, জুলাই ০৫, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ১ Like       পরবর্তী অংশ দুটোই তিনি করে দেবেন: ন্যাড়া অথবা নাঙ্গা। পছন্দটা আপনার। এর জন্য কেবল কষ্ট করে তাঁর সমালোচনা করতে হবে। এমনভাবে নাম নিতে হবে, যাতে দেয়ালেরও কানে যায়। এলাকার মানুষও কম রসিক নন। সাংসদ মজিবুর রহমান ফকিরের সমালোচনা না শুনলে তাঁদের আনন্দ হয় না। আপনি গৌরীপুরে গিয়ে এহেন নেতার প্রশংসা শোনার শ্রোতা পাবেন না। কিন্তু নিন্দা সে তো জামাই-বউ চানাচুরের মতো কড়কড়ে, মচমচে, একেবারে তেলেভাজা। পৃথিবীতে এ রকম মহান কজন, যিনি তোষামুদে নয়, সমালোচনায় সাড়া দেন! আর সেই সাড়া এমনই সাড়া যে আপনার বস্ত্র অথবা চুল কোনোটাই যথাস্থানে থাকতে পারবে না। সমালোচকের মাথা ন্যাড়া অথবা দেহকে দিগম্বর করার জন্য তিনি এক ‘সেবালয়’ খুলেছেন। সেই সেবালয়ে গত ২৩ জুন স্থানীয় একটি সরকারি কলেজের শিক্ষককে দিগম্বর করে মহাসড়কে প্রদর্শন করা হয়। গত ১ জুলাই সেবালয়ে ধরে এনে ন্যাড়া করে দেওয়া হয় এক ব্যক্তিকে। এর আগে আরেকজনকে ‘ন্যাড়া’ করতে গেলে তিনি অজ্ঞান হয়ে রক্ষা পান। মাথা ন্যাড়া করা তো চলতি...