খালেদার গাড়িবহরে ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২১:১৫, এপ্রিল ২২, ২০১৫ ২ Like ১৩৮ http://www.prothom-alo.com/bangladesh/article/509683/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE রাজধানীর বাংলামোটরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে আজ বুধবার আবারও হামলা চালানো হয়েছে। ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে হামলায় অংশ নিতে দেখা গেছে। এই ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ূম ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা সামিউল হক আহত হয়েছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে খালেদা জিয়ার গাড়িবহর বাংলামোটর সিগনালে আটকা পড়ে। এ সময় অতর্কিত তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা মশিউর রহমান রুবেল ও মামুনুর রশীদসহ নেতা-কর্মীরা ...