গার্ডিয়ানে অরুন্ধতী রায়ের নিবন্ধ : আফজাল গুরুর ফাঁসি ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্ক
গার্ডিয়ানে অরুন্ধতী রায়ের নিবন্ধ : আফজাল গুরুর ফাঁসি ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্ক ইলিয়াস হোসেন « আগের সংবাদ 28 পরের সংবাদ» ২০০১ সালে ভারতে সংসদ ভবনে হামলার অভিযোগে গত শনিবার ফাঁসি দেয়া হয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা আফজাল গুরুকে। তার বিচার প্রক্রিয়ার ঘাপলা নিয়ে প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে একটি নিবন্ধ লিখেছেন ম্যান বুকার পুরস্কারজয়ী ভারতের ভিন্ন মতাবলম্বী খ্যাতিমান লেখিকা ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়। নিবন্ধে তিনি ভারতের কথিত গণতন্ত্র ও বিচার বিভাগের মুখোশ উন্মোচন করেছেন। বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহের সঙ্গেও নিবন্ধটির অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাবে। ‘দ্য হ্যাংগিং অব আফজাল গুরু ইজ এ স্টেন অন ইন্ডিয়া’স ডেমোক্র্যাসি (আফজাল গুরুর ফাঁসি ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্ক)’ শিরোনামে ১০ ফেব্রুয়ারি প্রকাশিত পুরো নিবন্ধটির অনুবাদ প্রকাশ করা হলো : শনিবার ভারতে বসন্ত এসেছে। সূর্য অস্ত যাওয়ার পরই আইন তার নিজস্ব পথ ধরেছে। এদিন প্রাতঃরাশের কিছুক্ষণ আগেই ভারত সরকার আফজাল গুরুকে কঠোর গোপনীয়তার মধ্যে ফাঁসি দেয়। ২০০১ সালে সংসদ ভবনে হামলার জন্য প্রধান অভিযুক্ত তিনি। ফাঁসির পর ত...