জাতিসংঘে ভাষণ দেবেন মালালা
ইনকিলাব ডেস্ক : আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। গত শুক্রবার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের বিশেষ দূত গর্ডন ব্রাউনের কার্যালয় এ ঘোষণা দিয়েছে। গর্ডন ব্রাউন জানান, আগামী ১২ জুলাই নিজের ১৬তম জন্মদিনে নিউইয়র্কের জাতিসংঘ সম্মেলনে প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দেবেন তিনি। রয়টার্স ও এএফপি। জাতিসংঘের শিক্ষা বিভাগের বিশেষ দূত ব্রাউন বলেন, বিশ্বজুড়ে নারী শিক্ষার জন্য মালালা একটি অনন্য অনুপ্রেরণা ও উজ্জ্বল আলোকবর্তিকা। তার সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসায় আমি পঞ্চমুখ। তিনি বলেন, আমি নিশ্চিত নারী ও শিশু শিক্ষার জন্য তার এই প্রচারণা একদিন তাকে বিশ্ব নেতা হিসেবে গড়ে তুলবে। গর্ডন ব্রাউনের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় চার হাজার তরুণ-তরুণী মালালার প্রথম বক্তব্য শুনতে সম্মেলনে উপস্থিত থাকবে। নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলায় গত বছরের ৯ অক্টোবর তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন এই অধিকারকর্মী। পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অস্ত্রোপচার শেষে সেরে ওঠ...