স্বামী-স্ত্রীর নগদ টাকাই আছে পাঁচ কোটি
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০২:৩৯, ডিসেম্বর ২৩, ২০১৩ | প্রিন্ট সংস্করণ ৪৫ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর শেষ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। মন্ত্রিত্ব ছাড়াও পেয়েছেন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও কনটেইনারবাহী জাহাজের লাইসেন্স। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর সম্পদও। ২০০৮ সালে মহীউদ্দীন খান আলমগীরের নামে ১৩টি মামলা ছিল। কিন্তু প্রায় সব মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন। ১৯৯৬ সালে জনতার মঞ্চে একজন সরকারি কর্মকর্তা হয়ে সে সময়ের আন্দোলনরত বিরোধী দল আওয়ামী লীগের পক্ষ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। এর পরই তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল মহীউদ্দীন খান আলমগীরের। সংসদ সদস্য পদও হারাতে বসেছিলেন। নির্বাচন কমিশন মহীউদ্দীন খান আলমগীরের চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করলে শুনানি শেষে আদালত ওই গেজেট এখতিয়ারবহির্ভূত ও অবৈধ ঘোষণা করে রায় দেন। ফলে তিনি...