Posts

Showing posts with the label বিল গেটস!

রাস্তার টাকা কুড়িয়ে নেবেন বিল গেটস!

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১৫:৪৫, এপ্রিল ০২, ২০১৬ ১ Like             বিশ্বের শীর্ষ ধনী, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং বিল মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারপারসন বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৭০০ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ কোটি টাকার সমান। এত সম্পদ থাকার পরও বিল গেটস কী চলার পথে রাস্তায় ৪০ হাজার ডলার পড়ে থাকতে দেখলে তা তুলে নেবেন? সম্প্রতি এমন অনেক প্রশ্নের জবাব দিয়েছেন বিল গেটস। বিশ্বখ্যাত অনলাইন কমিউনিটি রেডিটের এএমএ (যা ইচ্ছে তা জানতে চাওয়া, AMA- Ask me anything) সেশনে তিনি এসব প্রশ্নের জবাব দেন। এটি ছিল এএমএতে তাঁর চতুর্থবারের মতো যোগদান। সব বাসায় কম্পিউটার পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আজ থেকে তিন দশকের বেশি সময় আগে বিল গেটস মাইক্রোসফটের সূচনা করেন। এখন যদি তিনি নতুন করে শুরু করেন তাহলে তার লক্ষ্য কী হবে এমন প্রশ্নের জবাবে বলেন, সে সময় অনেকেই তাদের পাগল ভেবেছে। এমনকি কেন ওলসেনের মতো শিল্প-নেতাও বলেছেন যে, তাদের বাসায় কম্পিউটারের দরকার নাই! তরুণ ছিলেন বলেই কম...