Posts

Showing posts with the label সম্পাদকীয় প্রথম আলো

আস্থা কমে যাওয়া অশনিসংকেত

Image
মত দ্বিমত রাশেদা কে চৌধূরী  |  আপডেট: ০০:৩৬, ফেব্রুয়ারি ১৭, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৭             পিপিআরসি যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তা খুবই প্রয়োজনীয় কাজ। তবে কোনো গবেষণাই পূর্ণাঙ্গ না। কোনো একটি গবেষণা থেকে সব প্রশ্নের উত্তরও আশা করা যায় না। সব গবেষণার কিছু শক্তিশালী দিক থাকে, কিছু সীমাবদ্ধতাও থাকে। এখানে সেই শক্তির দিক যেমন আছে, তেমনি কিছু দুর্বলতাও নিশ্চয়ই পাওয়া যাবে। এ ধরনের গবেষণাকে জবাবদিহি নিশ্চিত করার একটা প্রয়াস হিসেবে দেখা যায়। মানুষ কী মনে করে সেই তথ্যগুলো আমাদের জানা দরকার; সেটা জানানো হয়েছে। এটা শুরু, ভবিষ্যতে নিশ্চয়ই এ ধরনের কাজ আরও হবে। এই গবেষণা প্রতিবেদনে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থার অভাব জোরালোভাবে দেখা গেছে। রাজনৈতিক নেতৃত্বের প্রতি নতুন প্রজন্মের অনীহা জন্মানো একটা অশনিসংকেত। আমাদের কাজের অভিজ্ঞতা এবং অন্যান্যভাবে জানি যে এতে সত্যের প্রতিফলন ঘটেছে। রাজনৈতিক নেতৃত্ব যদি নৈরাজ্য সৃষ্টি করেন বা নৈরাজ্য বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে মানুষের আস্থা ধাক্কা খাবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দে...

‘আবার তোরা মানুষ হ’

জীবন ও আগুন ফারুক ওয়াসিফ  |  আপডেট: ০০:০৪, ডিসেম্বর ০১, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ ৩৭             পোড়ার দেশে জীবন জিয়ে না। মরার দেশে ইনসাফ বা ন্যায়ও বাঁচে না। আজ বাংলাদেশে জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য এতটুকুই যে মৃতের যন্ত্রণা ও ভয়ের সমাপ্তি হয়েছে; জীবিতরা এখনো ভুগছে। সেমেটিক সৃষ্টিতত্ত্বে আমরা সবাই খুনির বংশধর। আদমের দুই সন্তানের একজন আরেকজনকে খুন করেছিল। নিঃসন্তান হাবিলকে খুন করার পর কাবিলের বংশধরেরাই পৃথিবী ভরিয়ে ফেলে। ধর্মীয় মিথে ভাইয়ের হাতে ভাই হত্যা মানবজাতির আদি পাপ। আর বাংলাদেশে বাস্তবিকই সেই আদি পাপের অভয়ারণ্য। শাহবাগে যারা বাসে পেট্রলবোমা ছুড়ে ঘরফেরত মানুষগুলোকে জ্বালিয়ে দিয়েছিল, তারা জানত মানুষগুলো নিরপরাধ। সারা দেশে যারা জানমালের ক্ষতি করছে, তারাও জানে, যারা ভুগছে তারা নিরীহ। একগুঁয়েমি করে খাসক্ষমতা ধরে রাখার খেসারত দিচ্ছে আম আদমি; তা সরকার মহাশয়ও জানে। ত্বকীকে যারা হত্যা করেছিল, তারাও নিশ্চিত ছিল ত্বকীর কোনো অপরাধ নেই। কোরবানির পশুকে নিদাগ নিখুঁতই হতে হবে, বলির পাঁঠা অবলাই হবে। তাই নিরীহকে হত্যা ...