Posts

Showing posts with the label বাঘের সাথ মানুষের সখ্যতা

১২ বছর বনে নেকড়ের সনে

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ০৯:৪৯, নভেম্বর ২৮, ২০১৩ ৪             ব্রিটিশ ঔপন্যাসিক রাডইয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত চরিত্র মোগলির কথা মনে আছে আপনাদের? ভারতের মধ্যাঞ্চলের গভীর বনে বাঘের আক্রমণে ব্রিটিশ মা-বাবার মৃত্যুর পর একটি নেকড়ে পরিবারের সান্নিধ্যে বেড়ে উঠেছিল যে শিশুটি? মানবসন্তানের সঙ্গে বনের জীব-জন্তুদের ভালোবাসার এ গল্প অনেকের মনে নাড়া দিয়েছিল। গল্পটি লেখকের নিছক কল্পনা হলেও বাস্তব পৃথিবীর অনেক গল্প মাঝেমধ্যে কল্পনাকেও হার মানায়। সম্প্রতি বিবিসি ম্যাগাজিনের এক প্রতিবেদনে এমনই এক গল্প প্রকাশিত হয়েছে। গল্পটি সত্যিকারের এক মোগলির। অবিশ্বাস্য সেই ব্যক্তিটি হলেন স্পেনের ষাটোর্ধ্ব মারকোস রদ্রিগেজ প্যানতোহা। নিতান্ত শিশু বয়সে গভীর বনে গিয়ে নেকড়ে, সাপ ও অন্যান্য প্রাণীর সঙ্গী বনে যান তিনি। কাটিয়ে দেন প্রায় এক যুগ। মারকোসের জবানিতে জানা গেছে, তাঁর বয়স তখন ছয় কি সাত। একদিন অর্থকষ্টের কাছে নতিস্বীকার করে এক কৃষকের কাছে মারকোসকে বিক্রি করে দিলেন তাঁর দরিদ্র বাবা। ওই কৃষক তাঁকে সিয়েরা মোরেনা পাহাড়ে নিয়ে যান। মারকোসের কাজ ছিল ওই কৃষকের সঙ্...