যে ১০ কারণে কোমল পানীয়কে না
ডেস্ক রিপোর্ট « আগের সংবাদ 31 পরের সংবাদ» ২৬ ডিসেম্বর ২০১৫, ০৩:২৩ পূর্বাহ্ন পৃথিবীর অনেকে দেশেই মানুষ বিশুদ্ধ খাবার পানির চেয়ে ঢের বেশি পান করেন সফট ড্রিংকস বা কোমল পানীয়। যাতে মিশ্রিত্ থাকে সোডা, ক্যাফেইনসহ বিভিন্ন ধরনের আসক্তিকারক উপাদান। এ নিযে একাধিক গবেষণা করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা। বিশ্বের শীর্ষস্থানীয় সাময়িকী টাইম ম্যাগাজিনসহ আন্তর্জাতিক জার্নালগুলোতে এ নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক নিবন্ধ। তাতে গবেষকদের দাবি কার্বানেটেড ওয়াটার সমৃদ্ধ সফট ড্রিংকসের মধ্যে উল্লেখযোগ্য কোনো উপকারিতা খুজেঁ পাননি তারা। যে তথ্য প্রকাশ করেছেন তারা তা শুনলে বিস্মিত হবেন আপনিও। বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি একটি ছোট সফট ড্রিংকসের বোতলে দশ চা চামচ পরিমাণে চিনি থাকে। তবে তা থাকে লিকুইড বা তরল আকারে। যেটা গ্রহণে শরীরে ইনসুলিন রিঅ্যাকশন শুরু হয়। যেটাকে ডায়াবেটিসের ঝুঁকির কারণ হিসেবে বিবেচনা করছেন খোদ যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সফট ড্রিংকস কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে চিনি ব্যবহ...