Posts

Showing posts with the label আওয়ামী পুলিশের তাণ্ডব

৬ পুলিশ বরখাস্ত : পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু বিক্ষোভে উত্তাল সাভার

Image
 সাভার প্রতিনিধি 25 পরের সংবাদ» চাঁদা না দেয়ায় সাভারের হেমায়েতপুরে শামীম সরকার নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাভার মডেল থানার কয়েক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাসহ ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে তিন পুলিশ কর্মকর্তাকে আটকও করা হয়েছে। তারা হলেন এসআই এমদাদ, এসআই সাজ্জাদ রোমান ও এএসআই আকিদুল ইসলাম। হত্যার ঘটনার প্রতিবাদে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী মহাসড়কে চলাচলরত অর্ধশত বিভিন্ন ধরনের যানবাহন এবং ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর করে। নিহতের ছোটভাই বিপ্লব সরকার অভিযোগ করে বলেন, সাদা পোশাকের পুলিশ গত বুধবার রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের মোল্লা সিএনজি পাম্পের সামনে থেকে শামীম সরকার ও সাইফুল ইসলাম নামে দুই ব্যবসায়ীকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে । পরে অস্ত্র উদ্ধারের কথা বলে রাত দেড়টার দিকে শামীম সরকারকে হেমায়েতপুর ট্যানারি এলাকার দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না ...

মহিলা দলের মিছিল : পুরুষ পুলিশের হাতে নারী কর্মী লাঞ্ছিত

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 18 গতকাল সকালে হরতাল চলাকালে খিলগাঁওয়ে মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ। মহিলা দলের নেতারা পুরুষ পুলিশ সদস্যদের হাতে দুই কর্মী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে মিছিলটি বের করা হয়। পুলিশ জানায়, মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুরের চেষ্টা করা হলে তারা বাধা দেন। মহিলা দলের নেতারা জানান পুরুষ পুলিশ সদস্যরা মিছিলে হামলা চালিয়েছে। এ সময় তাদের দুই কর্মীকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলে। তখন তাদের কাপড় ধরে টানাটানি করে পুরুষ পুলিশ। উপস্থিত সাংবাদিক ও পথচারীরা এ চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেন। পরে ওই দুই নারী কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।