Posts

Showing posts with the label আবিষ্কার

প্লাস্টিক

Image
আপডেট: ০০:১১, নভেম্বর ২২, ২০১৩  |  প্রিন্ট সংস্করণ             বহুল ব্যবহূত প্লাস্টিকের উদ্ভব হয় ব্রিটেনে, ১৮৪৫ সালে। আলেকজান্ডার পার্কস নামের এক বিজ্ঞানী নাইট্রো-সেলুলোজ, প্লাস্টিসাইজার ও অন্য দ্রাবক পদার্থের মিশ্রণে তৈরি করেন এই প্লাস্টিক। প্লাস্টিক বর্তমান দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান—এটা নতুন করে বলে দেওয়ার দরকার নেই। প্লাস্টিক উদ্ভাবিত হওয়ায় অনেক প্রয়োজনীয় দ্রব্যই হয়ে উঠেছে সহজলভ্য। একটা সময় ছিল, যখন হাতির দাঁতের তৈরি চিরুনি ব্যবহূত হতো। দামি উপাদান দিয়ে তৈরি চিরুনির তখন সাধারণের ক্রয়-ক্ষমতার মধ্যে ছিল না। কিন্তু প্লাস্টিক উদ্ভাবিত হওয়ার পর এটি চলে আসে মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে। ১৮৬২ সালে আলেকজান্ডার পার্কস নিজের উদ্ভাবিত প্লাস্টিক নিয়ে একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন। তাঁর উদ্ভাবিত উপাদান দিয়ে তিনি সবার দৃষ্টিও আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু তাঁর কিছু ব্যক্তিগত আচরণের কারণে প্রতিষ্ঠানটি বেশি দূর যেতে পারেনি। তিনি প্লাস্টিককে সহজলভ্য করার আগ্রহ দেখাননি। তাঁর আশা ছিল, প্লাস্টিক হবে একটি দামি প...

আবিষ্কার : হুমায়ুনের আবিষ্কৃত বিস্ময়কর রুটিমেকার দেশে-বিদেশে সাড়া জাগিয়েছে

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 45 পরের সংবাদ» বাংলাদেশে খাদ্য তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রুটি। ডায়াবেটিক রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধির কারণে রুটি খাদ্যতালিকায় প্রভাব বিস্তার করে চলেছে। পাকিস্তানসহ অনেক দেশে রুটিই প্রধান খাদ্য। পৃথিবীর বিভিন্ন দেশে বড় জনগোষ্ঠীর প্রিয় খাবার রুটি। সেই রুটি বানানোর ঝক্কি কিন্তু কম নয়। হাতে রুটি বানানো বেশ কষ্টসাধ্য। অনেক পরিবারে কেবল রুটি বানানোর জন্যই বুয়া পুষতে হয়। এসব মাথায় রেখেই সম্ভবত হুমায়ুন কবির তৈরি করেছেন ‘লাইবা রুটিমেকার’। মাগুরা জেলার বুনাগাতী গ্রামের মো. হুমায়ুন কবির বিশেষ ধরনের রুটির মেশিন তৈরি করে এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করতে চলেছেন। এই মেশিনে গমের সেদ্ধ আটার রুটি, গমের কাঁচা আটার রুটি, সেদ্ধ চালের গুঁড়ার রুটি, তালের রুটি, কালিজিরা রুটি, মাসকলাইয়ের রুটি, মিষ্টিআলুর রুটি, দিল্লিকা রুটি, বেসন রুটি, ভেজিটেবল টোস্ট রুটি, মাসরুম রুটি, ইন্ডিয়ান বাটার রুটি, খামিরি রুটি, মিছি রুটি, পালক পরোটা, পনির পরোটা, মাঠার পরোটা, মেথি পরোটা, গোবি পরোটা, ইন্ডিয়ান লাচ্চা পরোটা, এগ পরোটা, কিমা পরোটা, ক্যাপসিকাম ...