লেবানন থেকে জিন্দা লাশ হয়ে ফিরল কিশোরী তাছলিমা
ফরিদপুর জেলা সংবাদদাতা : সারা শরীরজুড়ে অসংখ্য পোড়া দাগ। মাথায় আঘাতের চিহ্ন আর কয়েক জায়গায় থেতলানো। দু’কানের লতি প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। শরীরজুড়ে দগদগে ঘা নিয়ে অর্ধমৃত অবস্থায় গত বৃহস্পতিবার দেশে ফিরল ফরিদপুরের কিশোরী তাছলিমা (২২)। মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের শিকার হওয়া তাছলিমা এখন প্রায় বাকরুদ্ধ। গতকাল সোমবার তাছলিমাকে জরুরি ভিক্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ওসিসি’তে ভর্তি করা হয়েছে। ব্লাস্ট ফরিদপুর শাখার সদস্যরা তাছলিমাকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি আইনগত সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয়রা জানান, জেলার চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরসালেপুর গ্রামের দিনমজুর কাইমুদ্দিনের কিশোরী কন্যা তাছলিমা বেগম দালালদের খপ্পরে ২০১০ সালের ৫ জানুয়ারি লেবাবন যান। স্থানীয় দালাল শফি মোল্যা তাছলিমাকে ৬০ হাজার টাকায় লেবাননে পাঠায়। কিন্তু সেখানে গিয়েই বছরের পর বছর শারীরিক নির্যাতনের শিকার হন তাছলিমা। গতকাল এ প্রতিবেদকের সাথে কথা হলে তাছলিমা জানান, লেবাননের নবাতিয়ে শহরের স্থানীয় ব্যবসায়ী হাম্মাদ হযরতের ব...