Posts

Showing posts with the label বৈদ্যুতিক সরঞ্জাম

কাঁচামাল ও তৈরি পণ্য আমদানিতে সমান শুল্ক!

Image
বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের উদ্যোক্তারা বিপাকে শুভংকর কর্মকার |  তারিখ: ১৬-০৪-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনে দেশীয় উদ্যোক্তারা মজবুত ভিত্তি তৈরি করে নিয়েছেন। নিজস্ব প্রচেষ্টায় গত এক দশকে একাধিক পণ্যের ক্ষেত্রে তাঁরা দেশকে স্বাবলম্বী করেছেন। গত শতাব্দীর শেষ দশকেও দেশের বাইরে থেকে বেশির ভাগ ইলেকট্রিক পণ্য আমদানি করতে হতো। তবে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন বৈদ্যুতিক তার থেকে শুরু করে ফ্যান, সুইচ, সকেট, মাল্টি কট, লাইট ফিটিংস ইত্যাদি মানসম্পন্ন যন্ত্রাংশ দেশেই তৈরি হচ্ছে। এসব পণ্য উৎপাদনের প্রধান কাঁচামাল ‘ইউরিয়া রেজিনস’ আমদানি করতে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। আবার বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি সুইচ, সকেট, প্লাগ ইত্যাদি আমদানিতেও একই পরিমাণ শুল্ক দিতে হয়। এ কারণে আমদানি করা পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতা করতে গিয়ে দেশীয় উদ্যোক্তারা পড়ছেন বিপাকে। এ জন্য বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ) আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ইউরিয়া রেজিনসের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ ...