বিচার বিভাগের পায়ে বেড়ি পরানো?
মাহ্ফুজ আনাম | আপডেট: ০০:০৭, সেপ্টেম্বর ২০, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ৬ Like ১০ পাঠকদের কি ১৯৫০-এর দশকে সিয়ামের (আজকের থাইল্যান্ড) রাজা চুলালোংকমের ওপর নির্মিত চমৎকার ছবি দ্য কিং অ্যান্ড আইয়ের কথা মনে আছে? এ ছবিতে রাজা যখন দেখলেন তাঁর সন্তানদের জন্য যে ইংরেজ গভর্নেস রেখেছিলেন, তিনি তাঁর চেয়ে লম্বা, তখন রাজা গভর্নেসকে বলেন, তাঁর সঙ্গে কথা বলার সময় তিনি যেন সব সময় হাঁটুর ওপর বসে থাকেন। বাংলাদেশে আমরা দেখছি, প্রধানমন্ত্রীর ওপর কোনো মাথা নেই। না, শুধু ক্ষমতার দিক থেকে নয়, খ্যাতির দিক থেকেও (অধ্যাপক ইউনূসের কথা স্মরণ করুন)। এসব আমরা দেখে আসছি, সেটা আমাদের গা-সহাও হয়ে গেছে। কিন্তু গত বুধবার থেকে আমাদের পরিষ্কারভাবে বলা হলো, প্রধানমন্ত্রীর চেয়ে বড় কোনো প্রতিষ্ঠানও থাকতে পারে না। সেদিন আমাদের সংবিধানে সর্বসম্মতভাবে পাস হলো যে সংসদই এখন থেকে বিচারপতিদের অভিশংসন করবে (এটা একটা অসাধারণ আইনই বটে, কারণ একজন সাংসদও এর অন্যথা ভাবেননি। ফলে আমাদের মাননীয় সংসদে গণতন্ত্রের কেমন চর্চা হয়, সেটাও বোঝা গেল)। ‘সংসদের ক্ষমতায়ন’ বলতে...