পাম চাষে সাফল্য
মেহেরপুরে মেহেরপুর থেকে ফারুক মল্লিক : এই প্রথম মেহেরপুর জেলা শিবপুর গ্রামের প্রান্তিক চাষী ভোয্য তেলের চাহিদা মিটাতে রুহুল আমিন তার ব্যক্তিগত ভাবনার বহিপ্রকাশ রূপ দিতে গিয়ে ১৯৯৯ সালে চারা ক্রয় করেন, গ্রিন বাংলাদেশ কোম্পানির মাধ্যমে। যার প্রতিটি চারা ৬শ টাকা করে কিনতে হয় বলে চাষী রুহুল আমিন আমাদের প্রতিবেদকে জানান। তিনি একসাথে ১৫ বিঘা জমিতে ৬শ পাম চারা বপন করেন। এ পর্যন্ত রুহুল আমিন পাম চাষে তিন বছরে মোট পরিচর্চা ও রাসায়নিক সার মাটি খরচ করেছে প্রায় ১০ লাখ টাকা। রুহুল আমিন বলেন এর ফল ঘরে তুলতে এখনও ১০ লাখ টাকা খরচ হবে। ইতিমধ্যে অধিকাংশ পাম গাছে পাম ফল এসে গেছে। পুরাপুরি পাম ফল পেতে এখনও ২ বছর সময় লাগবে বলে তিনার ধারণা। মেহেরপুর সর্বত্র জেলায় বিভিন্ন অঞ্চল মিলে প্রায় ১০০ থেকে ১৫০ বিঘা জমিতে পাম চাষ হয়েছে। অধিকাংশ চাষিরা এই পাম চাষ করতে গিয়ে বড় বিপাকে পড়ে গেছে বলে জানান। এই পাম চাষের ভিতরে অনেকে কলা আবাদ করে বাড়তি খরচ পুষিয়ে নেয়ার জন্য কলা চাষ করে। কিন্তু অভিজ্ঞ মহল মনে করে পাম চাষের ভিতরে কলার আবাদটি সঠিক নয়। যে কারণে পাম গাছে ফল আসতে বেশ কিছুটা ব্যাহত। এই পাম চারা ক্রয় ...