একাধিক ভাষা ব্যবহারকারী পরিবারের শিশু এগিয়ে
আপডেট: ০০:২৯, সেপ্টেম্বর ০৭, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like যে পরিবারের সদস্যরা দুটি ভাষা ব্যবহার করেন, সেখানকার শিশুরা তুলনামূলক তাড়াতাড়ি শিখতে পারে। তারা একটিমাত্র ভাষা ব্যবহারে অভ্যস্ত পরিবারের শিশুর চেয়ে এগিয়ে থাকে। সিঙ্গাপুরের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। গবেষকেরা বলছেন, দুটি ভাষা ব্যবহারকারী পরিবারের শিশুরা একই ছবি বারবার দেখানো হলে বিরক্ত হয়। তারা বরং নতুন কোনো ছবি দেখার প্রতি বেশি আগ্রহ বোধ করে। এই প্রবণতার সঙ্গে পরিণত বয়সে উচ্চতর বুদ্ধিমত্তা (আইকিউ) অর্জনের সম্পর্ক রয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল সায়েন্সেসের একদল গবেষক শিশুর ভাষা শেখার সামর্থ্য এবং পরিবারে ভাষা ব্যবহারের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করেন। এতে নেতৃত্ব দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক লেহের সিং। পরিবারে একাধিক ভাষা ব্যবহারের কারণে শিশুদের ওপর কী প্রভাব পড়ে, তা পর্যবেক্ষণে সিঙ্গাপুর শহরের বিভিন্ন হাসপাতালের সহযোগিতা নিয়েছেন গবেষকেরা। দুটি ভাষা ব্যবহারকারী পরিবারের সংখ্...