Posts

Showing posts with the label ২০১৪

বর্জন করে কেন্দ্র দখলের জবাব

অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৬:৪১, মার্চ ৩১, ২০১৪ ৪             কেন্দ্র দখল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ভোট প্রদানসহ নানা অনিয়মের মধ্য দিয়ে আজ সোমবার পঞ্চম দফায় উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন-পূর্ববর্তী সহিংসতায় আজ ভোররাতে লক্ষ্মীপুর সদরের উত্তর দুর্গাপুর গ্রামে যুবলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়র আবু তাহেরের ছেলের পক্ষে এখানে ভোট জালিয়াতির মচ্ছব চলে। এই দফায় ৩৪টি জেলার ৭৩টি উপজেলার নির্বাচনে অন্তত ১০টি জেলায় নানা অনিয়মের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভোট গ্রহণে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, বরগুনা, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৫৮ জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বরগুনা, রাঙামাটি ও লক্ষ্মীপুরে ১০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আমাদের প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর: তাহেরের এলাকায় যুবলীগের নেতা নিহত, ব্যাপক ভোট জালিয়াতি ...

আ.লীগ ভেতরে বিব্রত, প্রকাশ্যে তা বলছে না

বিশেষ প্রতিনিধি  |  আপডেট: ১৩:৫৫, মার্চ ২৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ২২             উপজেলা নির্বাচনে সহিংসতা এবং প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতির ঘটনায় আওয়ামী লীগের ভেতরেই অসন্তোষ আছে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও এই নির্বাচনে সরকারের হস্তক্ষেপ নিয়ে দলের অনেকেই বিব্রত। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের কেউ কেউ মনে করেন, উপজেলা নির্বাচনে শক্তি প্রয়োগ করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অতি-উৎসাহী কিছু নেতা এবং সরকারের কেউ কেউ এসব ঘটনার নেপথ্যে থেকে দলের উচ্চপর্যায়ের বাহবা নেওয়ার চেষ্টা করলেও এতে নির্বাচন নিয়ে বিরোধী দলের ‘দাবি’ই প্রতিষ্ঠা পাচ্ছে। তিন ধাপের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই নির্বাচনে ক্রমান্বয়ে সহিংসতা বাড়ছে এবং সরকারের হস্তক্ষেপও বেড়েছে। তৃতীয় ধাপে সরকারি দল-সমর্থিত প্রার্থীরা বেশিসংখ্যক উপজেলায় পাস করলেও প্রশাসনকে ব্যবহার ও হতাহতের ঘটনা তুলনামূলক বেড়েছে। আজ রোববার চতুর্থ ধাপে ৯১টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এ নির্বাচন নিয়েও রাজনৈতিক পর্যবেক্ষক মহল নানা আশঙ্কা করছেন। সরকারের উচ্চপর্যায়...

তিন ঘণ্টার মধ্যে ভোট গ্রহণ শেষ পর্যায়ে!

মোর্শেদ নোমান ও জহুরুল ইসলাম, বরিশাল থেকে  |  আপডেট: ১২:০৬, মার্চ ২৩, ২০১৪ ৩৪             বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আজ রোববার আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। তাঁরা নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। প্রতিবাদে আগামীকাল উপজেলায় অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। এদিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে উপজেলার অধিকাংশ কেন্দ্রের ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। আধা ঘণ্টায় ১৮০০ ভোট আজ সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়। এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বকতিয়ার উদ্দিন বলেন, কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরব...

গজারিয়ায় ‘রক্তাক্ত’ ভোট, আ.লীগ সভাপতি খুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি  |  আপডেট: ১৪:০১, মার্চ ২৩, ২০১৪ ৯             মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আজ রোববার নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৪৫) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজ সকাল থেকে কেন্দ্রের আশপাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষের লোকজন ওই কেন্দ্র দখল করতে যান। এ সময় আওয়ামী লীগের নেতা ও অপর চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খানের একজন পোলিং এজেন্ট বাধা দেন। তাঁকে একটি কক্ষে নিয়ে কুপিয়ে আহত করেন আমিরুলের পক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ওই পোলিং এজেন্টকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়ন...

সিইসির উপজেলা জীবননগরে এ কী চিত্র! চুয়াডাঙ্গা প্রতিনিধি | আপডেট: ১৪:০০, মার্চ ২৩, ২০১৪ ১ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করা হয়। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: শাহ আলমচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করা হয়। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: শাহ আলমকেন্দ্র দখল, বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও পোলিং এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিজের উপজেলা এটি। বিএনপি-জামায়াত-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, একজন স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট সাতজন নির্বাচন বর্জন করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে একযোগে তাঁরা নির্বাচন বর্জন করেন। নতুনপাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী আব্দুল গণি নামের একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল, পরপর তিনটি বোমা হামলা ও নয়টি কক্ষে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের চেনা যায়নি। দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে একযোগে হামলা চালানো হয়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট হাসান বুলবুল জানান, হামলায় বহিরাগতরা অংশ নেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান জানান, সাতজন প্রার্থী নির্বাচন স্থগিত ও ভোট পুনরায় গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের আবেদনপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্বাচন বর্জনকারীরা হলেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহফুজা পারভীন, জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামুন্নাহার এবং স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়ারা বেগম।

Image
সিইসির উপজেলা জীবননগরে এ কী চিত্র! চুয়াডাঙ্গা প্রতিনিধি  |  আপডেট: ১৪:০০, মার্চ ২৩, ২০১৪ ১             চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করা হয়। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবি: শাহ আলম কেন্দ্র দখল, বোমা হামলা, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও পোলিং এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিজের উপজেলা এটি। বিএনপি-জামায়াত-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, একজন স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট সাতজন নির্বাচন বর্জন করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে একযোগে তাঁরা নির্বাচন বর্জন করেন। নতুনপাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা করার অভিযোগে সেনাবাহিনী আব্দুল গণি নামের একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল, পরপর ...

প্রকাশ্যে ব্যালটে সিল পড়ছে টাঙ্গাইলে

মুস্তাক আহমেদ ও কামনাশীষ শেখর, টাঙ্গাইল থেকে  |  আপডেট: ১৪:০৩, মার্চ ২৩, ২০১৪ ১             টাঙ্গাইলের কালীহাতি উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে ছিল দেওয়া, একজনের ভোট আরেকজনে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটছে। এর মধ্যে সহদেবপুর ইউনিয়নের খরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। পরে আবার ভোট শুরু হয়েছে। সরেজমিনে টাঙ্গাইলের নাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্র ও আওলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিক মহাবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, এখানে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া হচ্ছে, একজনের ভোট আরেকজন দিচ্ছেন। এই তিন প্রার্থীর পক্ষে এজেন্টদের সামনেই ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে আলাউদ্দিন সিদ্দিক মহাবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মারুফ মোহাম্মদ রিজভী বলেন, ‘অনিয়মের বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।’ উল্লে...

কী চমত্কার দেখা গেল!

ইফতেখার মাহমুদ ও মনিরুল আলম, যশোর থেকে  |  আপডেট: ১৩:৫৫, মার্চ ২৩, ২০১৪ ১১             একেবারে ফিল্মি স্টাইলে ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটেছে যশোরে। ভোট গ্রহণ শুরুর ঘণ্টা খানেকের মাথায় প্রথমে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, পরে কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহীন চাকলাদারের লোকজন। সরেজমিনে দেখা যায়, নাজিরশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কমপক্ষে ৫০ জনের জটলা। জটলা ঠেলে ভেতরে ঢোকা মাত্রই একদল যুবক তেড়ে আসেন। তাঁরা বলেন, ভেতরে ঢোকা নিষেধ। কাজ চলছে। কী কাজ চলছে জানতে চাইলে বলেন, শেষ হোক। তারপর বলব, ভেতরে কী কাজ চলছিল। বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে দেখা যায়, যশোর ছাত্রলীগের সভাপতি রিয়াদুল ইসলাম, শ্রমিক লীগের নেতা আজিজুল হক মিন্টু, একাধিক মামলার আসামি ‘বুনো আসাদ’-এর  নেতৃত্বে অন্তত ৫০ জন যুবক কেন্দ্র দখল করে সিল মারছেন। পুলিশকে অবশ্য অসহায়ভাবে বাঁশি বাজাতে দেখা গেছে। ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে পাওয়া গেল ছেঁড়া ব্যালট পেপার। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোর্তজা বলেন, তিনি এ এলাকা...

বগুড়ার কয়েকটি কেন্দ্রে গোলযোগ, ভোট বন্ধ

Image
গোলাম মর্তুজা ও আনোয়ার পারভেজ, বগুড়া থেকে  |  আপডেট: ১৬:১২, ফেব্রুয়ারি ১৯, ২০১৪             বগুড়ার সোনাতলা উপজেলার কর্পূর বাইল্যাটেরাল হাইস্কুল কেন্দ্রে আজ বুধবার সকালে ব্যালট বাক্স ভাঙচুর করে দুর্বৃত্তরা। ছবি: গোলাম মর্তুজা। বগুড়ার সোনাতলা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে আজ বুধবার সকাল থেকে গোলযোগের খবর পাওয়া গেছে। এসব কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা, ব্যালট বাক্স ছিনতাই-ভাঙচুর, ব্যালট পেপার ছিঁড়ে ফেলা, কেন্দ্র ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর জের ধরে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। বিএনপি-সমর্থিত প্রার্থী আহসানুল তৈয়ব জাকির অভিযোগ করেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিমের সমর্থকেরা সব ভোটকেন্দ্রেই হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে। হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রথম আলোকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে এই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। এক ঘণ্টা পর নতুন ব্যালট পেপার সরবরাহ করা হয়। তবে আতঙ্কে ভোটাররা...

মাগুরায় ভোট কেন্দ্রে ছবি তুলতে বাধা

মাগুরা প্রতিনিধি  |  আপডেট: ১৬:০৭, ফেব্রুয়ারি ১৯, ২০১৪ ৩             মাগুরার সদর উপজেলার একটি কেন্দ্রে আজ বুধবার সকালে নির্বাচনের সময় জাল ভোটের ছবি তোলার সময় তাতে বাধা দিয়েছেন সহকারী প্রিসাইডিং অফিসার। এসময় সেখানে প্রথম  আলো  প্রতিনিধির ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে । আজ সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোট দেওয়ার ছবি তোলার চেষ্টা করেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন। এ সময় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আবদুল বারিক বিশ্বাস তাঁর কাছ থেকে ক্যামেরা কেড়ে নেন । ঘটনাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের সামনে ঘটলেও তিনি নির্বিকার ছিলে ন। পরে বিষয়টি রিটার্নিং কর্মকর্তা এম এ তারেককে জানানো হলে তিনিও বিষয়টি তেমন গুরুত্বের সঙ্গে নেননি। এর কিছুক্ষণ পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় তাঁর ক্যামেরা ফিরিয়ে দেওয়া হয়। আবদুল বারিক বিশ্বাস রামনগর সরকারি...

বঙ্গীয় ইস্টমিনস্টার সরকারপদ্ধতি

Image
সৈয়দ আবুল মকসুদ  |  আপডেট: ০০:১৪, ফেব্রুয়ারি ০৪, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ২৭             নিয়ম রক্ষার নির্বাচনের পর সরকার গঠিত হলে বিভিন্ন মিডিয়া রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মতামত জানতে চায়। তাদের অনেকের প্রশ্ন ছিল, সংবিধান অনুযায়ী আমরা ওয়েস্টমিনস্টার ব্যবস্থা অনুসরণ করছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের আন্দোলনের সময় থেকে সরকারি নেতারাও বলছেন, তাঁরা ওয়েস্টমিনস্টার ব্যবস্থার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কিন্তু দেখা যাচ্ছে, সংসদে বিরোধী দল নেই। আবার স্বঘোষিত বিরোধী দল একটি আছে। তার নেতারা বলছেন, আমরা সরকারেও আছি, বিরোধী দলেও আছি। একই দলের নেতারা মন্ত্রিত্ব উপভোগ করছেন, আবার সংসদে বিরোধী দলের নেতার মর্যাদাও ভোগ করছেন। এ রকম অবস্থা ওয়েস্টমিনস্টার পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ কি না? বারবার একই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিরক্ত হয়ে বলেছিলাম, আমাদের এখনকার সরকারপদ্ধতি ওয়েস্টমিনস্টার সিস্টেম নয়, একে বলা যেতে পারে ইস্টমিনস্টার সিস্টেম। এ রকম সিস্টেম পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই আছে। এটার নাম ইস্টমিনস্টার সিস্টেম বলছি এ ...