যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা—সরল কথা-তিন
উফুল আলম, পেনসিলভানিয়া (যুক্তরাষ্ট্র) থেকে | ১৯ জানুয়ারি ২০১৭, ২০:১৪ প্রতীকী ছবি। সংগৃহীত যুক্তরাষ্ট্রের কলেজ বা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য জিআরই (GRE) ও টোফেল (TOFEL) টেস্টের স্কোর থাকতে হবে। যদি কেউ বিজনেস প্রোগ্রামে গ্র্যাজুয়েট করতে চান (যেমন–এমবিএ), সে ক্ষেত্রে সাধারণত জিআরইর পরিবর্তে জিম্যাট (GMAT) স্কোর লাগে। ব্যাচেলর করতে হলে SAT ও টোফেল থাকতে হবে। SAT একটি স্ট্যান্ডার্ড এক্সাম। আন্ডারগ্র্যাডে ভর্তির জন্য এ দেশের ছেলেমেয়েদেরও এই পরীক্ষার স্কোর থাকতে হয়। এ দেশে ব্যাচেলর পর্যায়ে স্কলারশিপ খুবই সীমিত। সুতরাং কেউ যদি অসম্ভব ভালো স্টুডেন্ট না হন তাহলে ব্যাচেলরে স্কলারশিপ পাওয়া বেশ কঠিন। স্কলারশিপ না পেলে টিউশন ফি দিয়ে পড়তে হয়। কে কোন প্রোগ্রামে (Study Program) এবং কোন প্রতিষ্ঠানে ব্যাচেলর করবেন, সেগুলোর ওপর নির্ভর করে অর্থের পরিমাণ কম-বেশি হয়। তবে সাধারণভাবে বলা যায়, এটা খুবই ব্যয়বহুল। এ দেশের ছেলেমেয়েদেরও যদি হাইস্কুলের (দ্বাদশ পর্যন্ত) ফলাফল সন্তোষজনক না হয় তাহলে তাদের টিউশন ফি দিয়ে ব্যাচেলর করতে হয়। এ দেশের শিক্ষার্থীরা অনেকেই শিক্ষাঋণ (Educati...