আমলকীর পুষ্টি আর টক-ঝাল-মিষ্টি
অনলাইন ডেস্ক | আপডেট: ১৬:১১, মে ০৪, ২০১৫ ১ Like আবহমান কাল ধরেই ঔষধি গুণের নানা ফল-মূল-লতা-গুল্ম আমাদের খাদ্য-পথ্যের তালিকায় আছে। আয়ুর্বেদ শাস্ত্র এর বিকাশে রেখেছে অনন্য ভূমিকা। বহুবিধ পুষ্টি সমৃদ্ধ আমলকী এমনই একটি ফল। আমলা চূর্ণ বা আমলকী গুঁড়োর শরবত থেকে শুরু করে, আমলকীর আচার, মোরোব্বা, চাটনি তো আছেই। অনেক অঞ্চলে ডাল আর ভাতেও ব্যবহার করা হয় আমলকী। ঔষধি এই ফলের পুষ্টি কথা আর স্বাদ বৈচিত্র্য নিয়ে এই প্রতিবেদন। আমলকীর পুষ্টিকথা প্রায় স্বচ্ছ সবুজ আমলকী ভিটামিন সি-এর এক দারুণ উৎস। আমলকীর পলিফেনলস নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত। আঁশযুক্ত আমলকী লৌহ, ক্যারোটিন, ক্রোমিয়ামসহ ব্যাকটেরিয়া নিরোধী গুণাবলি সমৃদ্ধ। চোখের দৃষ্টিশক্তি ও চুলের সুরক্ষায় আমলকীর গুণের কথা সর্বজনবিদিত। এ ছাড়া হজমের সহায়ক হিসেবে আমলকী একটা ভালো পথ্য। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যকৃৎ দূষণমুক্ত করা, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং ডায়াবেটিসের চিকিৎসায়ও উপকারী আমলকী। ভারত এবং চীনে প্রাচীনকাল থেকেই ঔষধি ...