Posts

Showing posts with the label অসুস্থ মাহমুদুর রহমান

মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার অবনতি মেডিকেল বোর্ড গঠন

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 20 পরের সংবাদ» বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও উন্নত চিকিত্সার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এবিএম আবদুুল্লাহর নেতৃত্বে ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গতকাল গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবু সিদ্দিক, গ্যাসট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এএসএম রায়হান, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, অ্যানেসথেশিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ারের অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদ, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মনজুর মাহমুদ ও সহযোগী অধ্যাপক ডা. হারিসুল হক। এই মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ গতকাল আমার দেশকে জানান, ‘বোর্ডের সিদ্ধান্তক...