Posts

Showing posts with the label ছাত্রলীগের হাতে অস্ত্র

ছাত্রলীগের অস্ত্রের মহড়া

Image
চট্টগ্রাম ব্যুরো : বন্দর নগরী চট্টগ্রামের রাজপথে গতকাল সোমবার প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেখিয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা। নগরীর লালখান বাজার ইস্পাহানী মোড়ে বেলা ১১টায় হেফাজতে ইসলামের সমাবেশে প্রকাশ্যে শটগান উঁচিয়ে গুলি করেছে মাসুম নামে ছাত্রলীগের এক ক্যাডার। সেখানে আরও কয়েকজন ক্যাডারকে বন্দুক ও রিভলবার নিয়ে হেফাজত কর্মীদের উপর নির্বিচারে গুলি ছুঁড়তে দেখা গেছে। অনেকের হাতে ছিল ধামা, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র। পুলিশ, র‌্যাব এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই তারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুঁড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য অস্ত্রধারীদের গ্রেফতারের কোন উদ্যোগ নেয়নি। বেশ কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরায় এই ছবি ধারণ করা হয়েছে। আশপাশের ভবন থেকে অস্ত্রের মহড়ার এ দৃশ্য ধারণ করেছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। জানা যায়, নিজ অস্ত্রের গুলিতে গুরুতর আহত হয় এক ছাত্রলীগ ক্যাডার। এদিকে বিকেল ৫টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মুক্তির দাবিতে...