Posts

Showing posts with the label সুরাজনীতি

আর কত উলুখাগড়ার প্রাণ যাবে?

Image
সৈয়দ মনজুরুল ইসলাম |  তারিখ: ১৯-০৪-২০১৩ ৪ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» প্রবচনের কথা যখন, রাজায় রাজায় যুদ্ধে উলুুখাগড়াদের প্রাণ যাওয়ার বিষয়টি নিশ্চয়ই এ দেশে এক-দুবার মাত্র ঘটেনি; বাঙালির জীবনে এই অভিজ্ঞতা নিশ্চয় দীর্ঘদিনের। রাজারা রাজত্ব করতেন ক্ষমতার জোরে, নিজেদের মর্জিতে; উলুখাগড়াদের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল শাসক ও শাসিতের, তাঁরা চলতেন উলুখাগড়াদের সম্মতি-অসম্মতির তোয়াক্কা না করে। রাজারা অনেকেই ছিলেন বহিরাগত দখলদার, অনেকে দেখতেন অন্য রাজ্য দখলদারির স্বপ্ন। ফলে যুদ্ধবিগ্রহ ছিল স্বাভাবিক ব্যাপার, মৌসুমি পালা-পার্বণের মতো। তাতে ক্বচিৎ রাজারাও মারা পড়তেন, কিন্তু বেশি মরত উলুখাগড়ারা, অভিধানে যাদের বলা হচ্ছে গরিব মানুষ, নিরীহ প্রজা। আর এই মারা পড়া শুধু প্রাণপাখি দেহ ছেড়ে যাওয়া নয়, বরং ভাতে মরা, আয়-রুজিতে টান পড়ে মরা, অথবা ঘরবাড়ি হারিয়ে মরাও।  রাজরাজড়াদের দিন কবেই গেছে। একাত্তরে রাজাগোছের পাকিস্তানিদের আমরা ঝেঁটিয়ে বিদায় করে ভেবেছিলাম, এবার উলুখাগড়াদের দিন আসবে। কিন্তু আমাদের ভুল ভাঙতে দেরি হলো ...

প্রতিযোগিতা হোক সৌজন্যের

Image
আনিসুল হক |  তারিখ: ২৫-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» দ্বন্দ্ব-সংঘাতে জর্জরিত দেশে মানুষের স্বাভাবিক জীবন যখন ব্যাহত, তখন হঠাৎ করেই তিনটা দিন রাজনৈতিক উপদ্রব ছাড়া পার হয়ে গেল। বিএনপির পক্ষ থেকে সৌজন্য দেখানো হলো। মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিএনপি শোক প্রকাশ করল, রাষ্ট্রীয় শোক দিবসে হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল, খালেদা জিয়ার বগুড়া অঞ্চল সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। ক্ষণিকের জন্য হলেও জনমনে স্বস্তি দেখা দিয়েছিল তাতে। দেশের মানুষ সপ্রশংস দৃষ্টিতে দেখল, খালেদা জিয়া বঙ্গভবনে যাচ্ছেন, মরহুম রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাচ্ছেন। খালেদা জিয়া ও বিএনপির এ ধরনের পদক্ষেপে তিন দিনের জন্য হলেও লাভবান হয়েছে দেশ, লাভবান হয়েছে রাজনীতি এবং লাভবান হয়েছে বিএনপি নিজে। মানুষের মনে একটুখানি স্বস্তি ফিরে এসেছে, তারা সুড়ঙ্গের শেষ মাথায় আশার আলোর ক্ষীণ একটা রেখা যেন দেখতে পেয়েছে, মনে হচ্ছে, হয়তো দ্বন্দ্ব-সংঘাতই এই দেশের রাজনীতির শেষ কথা নয়, কোথাও একটা সমঝোতার সম্ভাবনা আছে। আসলে সৌজন্য, সুরুচ...