আমার মা কোথায়?
বিশ্বজিৎ চৌধুরী | আপডেট: ০১:২৮, সেপ্টেম্বর ০৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like পরবর্তী অংশ হারিয়ে গিয়েছিল ওরা। এরপর আর ফিরে যেতে পারেনি মা-বাবার কাছে। চট্টগ্রামের রৌফাবাদে ছোটমণি নিবাস এখন তাদের ঠিকানা। সেখানে কেমন আছে ওরা? লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী সানজিদা জিজ্ঞেস করল, ‘আমার আম্মু কোথায়?’ প্রশ্ন শুনে হকচকিয়ে গিয়েছিলাম। নিরুত্তর তাকিয়ে ছিলাম তার দিকে। আবার প্রশ্ন, ‘জানো না?’ মাথা নেড়ে বললাম, ‘না।’ এবার ফুঁপিয়ে উঠল বছর ছয়েকের মেয়েটি। অঝোরে কাঁদতে শুরু করল সানজিদা। গুটি গুটি পায়ে কখন তার পাশে এসে দাঁড়িয়েছে ফারিয়া (৪)। বড় বোনের দেখাদেখি সে-ও কাঁদছে। বুকের ভেতর হু হু করে উঠল। মা কোথায়, বাবা কোথায়? এই প্রশ্ন তো শুধু এই দুই বোনের নয়, ছোটমণি নিবাসের ৫১টি শিশুর। এ প্রশ্নের উত্তর দেবে কে? ২৫ আগস্ট গিয়েছিলাম চট্টগ্রাম শহরের রৌফাবাদে ছোটমণি নিবাসে। এটি সমাজকল্যাণ অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান। হারিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়া শিশুদের আশ্রয় মেলে এখানে। কারাগারে বন্দী মায়ের শিশুরাও পায় আশ্রয়, মায়ের কারাভোগ য...