স্বাধীনতা দিবসে রাজধানীতে শিবিরের শোভাযাত্রা : পুলিশের হামলায় ২১ গুলিবিদ্ধ আহত অর্ধশতাধিক, আটক ৭
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 37 পরের সংবাদ» রাজধানীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির আয়োজিত শোভাযাত্রায় পুলিশ বেপরোয়া হামলা চালায়। পুলিশের অতর্কিত টিয়ারশেল ও গুলিতে ২১ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পথচারীসহ শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করা হয়। শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গতকাল সকাল সাড়ে আটটায় রাজধানীর মগবাজার চৌরাস্তা মোড়ের কাছ থেকে কয়েক হাজার শিবির নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের করে। সংগঠনের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বারের নেতৃত্বে শোভাযাত্রাটি সাতরাস্তা মোড়ের কাছে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে নেতাদের বক্তব্যের একপর্যায়ে পুলিশ শিবিরকর্মীদের ওপর অতর্কিত টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলিবর্ষণ করে। এতে ২১ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পুলিশের তাণ্ডবে পদদলিত হয় জাতীয় পতাকা। ধাওয়া খেয়ে শিবিরকর্মীরা দ্রুত সেখান থেকে সরে পড়ে। এ সময় ওই এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। এ অবস্থায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায...