Posts

Showing posts with the label মুখ

মুখ ও নিঃশ্বাসে দুর্গন্ধ?

প্রথম আলো ডেস্ক  |  আপডেট: ০১:৫২, ফেব্রুয়ারি ০৫, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৪             মুখের দুর্গন্ধ একটি বিরক্তিকর ব্যাপার। তবে একটু সচেতন হলে এমন বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। মুখের দুর্গন্ধ অনেক কারণেই হয়। যেমন: যদি মুখ নিয়মিত, ঠিকমতো পরিষ্কার করা না হয়, দাঁতের ফাঁকে ফাঁকে খাবার জমে থাকলে, মুখে ঘা থাকলে, পানি কম পান করলে ইত্যাদি কারণে হয়ে থাকে। এই দুর্গন্ধ থেকে কে না সহজেই মুক্তি চায়? প্রতিবার খাবার গ্রহণের পর মুখ ভালোভাবে পরিষ্কারের পাশাপাশি দৈনিক পর্যাপ্ত পরিমাণ পানি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও চা পানের মাধ্যমে এমন বিরক্তিকর অবস্থা এড়ানো যায়। নিয়মিত মুখ গরগরা ও পর্যাপ্ত পানি পান করা। বারবার পানি পানে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধুয়ে যাবে এবং মুখ গন্ধ হবে না। শরীরে পানিশূন্যতা থাকলে লালা তৈরি কম হয়। ফলে মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেশি হয় ও দুর্গন্ধ সৃষ্টি করে। আর লালা ঠিকমতো তৈরি হলে লালাস্রোতে ব্যাকটেরিয়া মুখ থেকে পরিষ্কার হয়ে যায়। আপেল মুখ পরিষ্কার রাখে। যখন আপেলে কামড় দেওয়া হয়, তখন ল...