অবশেষে মা হলেন তিনি
বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন প্রযুক্তির সাফল্য প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৩-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis পরের সংবাদ» রুথ কারটার শিশুসন্তানকে আগলে রেখেছেন। বাবা জন ট্র্যাভার্সের (মাঝখানে) মুখেও হাসি। পাশেই দাঁড়িয়ে চিকিত্সক লিয়ান ব্রিকার বন্ধ্যাত্বের চিকিৎসায় টেস্টটিউব বেবি স্বীকৃতি পন্থা হলেও এর রয়েছে নানান সমস্যা। এবার সেই সমস্যা কাটিয়ে উঠতে নতুন এক প্রযুক্তির সাফল্য পাওয়া গেল। ব্রিটিশ নারী রুথ কারটার জন্ম দিলেন একটি কন্যাশিশু। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করে সন্তান জন্মদানের ঘটনা এটি প্রথম। গত শনিবার লিভারপুল উইমেন্স হাসপাতালে শিশুটির জন্ম দেন রুথ। রুথ (৪২) পেশায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তাঁর দুই বছরের একটি ছেলে আছে। আরও সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। এর আগে কয়েকবার তাঁর গর্ভপাত হয়। টেস্টটিউব বেবির একটি কৌশল হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)। এতে স্ত্রীর ডিম্বাণু ও স্বামীর শুক্রাণু বিশেষ প্রক্রিয়ায় পরীক্ষাগারে সংরক্ষণ করা হয়। পেট্রিডিশে সংরক্ষিত এই ডিম্বাণু ও শুক্রাণু ন...