লেবু রপ্তানি হচ্ছে ইউরোপে
শরিফুল হাসান ও মনিরুজ্জামান | আপডেট: ০০:০৭, জুলাই ০৮, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ৬ Like ৭ নরসিংদীর চার উপজেলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ কাপড় ও সবজির কারণে নরসিংদীর খ্যাতি দেশজুড়ে। কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও নরসিংদীকে পরিচয় করিয়ে দিচ্ছে বাণিজ্যিকভাবে চাষকৃত ‘কলম্বো’ জাতের সুগন্ধি লেবু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ৬০ হাজার ১৮০ কেজি লেবু রপ্তানি হয়েছে। তবে বেসরকারি হিসাবে এই পরিমাণ আরও বেশি। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে পাঁচ হাজার ৩০ কেজি ও মে মাসে চার হাজার ২৯০ কেজি লেবু রপ্তানি হয়েছে। বিদেশে একেক কেজি লেবু গড়ে দুই পাউন্ড (২০০ টাকারও বেশি) দামে রপ্তানি হয়। আর স্থানীয় বাজারে বিক্রি হয় প্রতি হালি ১৫০-২০০ টাকা দরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুকসেদ আলী প্রথম আলোকে বলেন, কলম্বো লেবুর ব্যাপক খ্যাতি ও কদর ইউরোপে। এটি শুধু নরসিংদীতে উৎপাদিত হয়। আবহাওয়া ও পরিবেশগত কারণে সারা বছর এ লেবুর প্রচুর আবাদ হয়। অন...