Posts

Showing posts with the label বিদ্যুৎ

নতুন বিদ্যুৎ যন্ত্র উদ্ভাবন: খরচ ২০ পয়সা

Image
 ডেস্ক রিপোর্ট  « আগের সংবাদ   78 পরের সংবাদ»    ২৭ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২৮ অপরাহ্ন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরের মো. জালাল উদ্দিন। এক মধ্যবিত্ত পরিবারের কনিষ্ট সন্তান। ছোটবেলা থেকে তিনি একটু দুরন্ত প্রকৃতির ছিলেন। সব সময়ই নতুন কিছু আবিষ্কারের চেতনায় থাকতেন তিনি। সেই লক্ষ্যে বিজ্ঞান বিভাগে পড়াশোনার প্রবল ইচ্ছে ছিল তার। পারিবারিক অস্বচ্ছলতার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। তবুও থেমে নেই তিনি। ১৯৯২ সালে শাহজাদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর জীবিকার সন্ধানে ১৯৯৩ সালে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন।  এরপর চাকরিরত অবস্থায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। আর তাতে তার আবিষ্কারের অবচেতন মন আবারও জেগে ওঠে। এরই মধ্যে তিনি দেশের মানুষের বড় সমস্যাগুলো খুঁজে বের করেন। আর সেই সমস্যার মধ্যে তিনি বেছে নিলেন বিদ্যুৎ সমস্যা। তখন থেকে কীভাবে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই চিন্তায় মেতে উঠলেন তিনি। 0অবশেষে সফল হলেন তিনি। উদ্ভাবন করেছেন নতুন বিদ্যুৎ উৎপাদন যন্ত্র। যার নাম দিয়েছেন তিনি ‘ফেরাল জিম’। আর তার এ...

লাগবে না আর বৈদ্যুতিক তার

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৪:২৬, মার্চ ৩০, ২০১৪   ৯             ধরুন ঘরের মাঝখানে কোনোরকম তারের সংযোগ ছাড়াই জ্বলছে একটি বৈদ্যুতিক বাতি। মনে হতে পারে বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়! আসলে তা নয়। ওয়াই-ফাইয়ের মতো তারবিহীন এক বিদ্যুত্ স্থানান্তরের প্রযুক্তিতে এই বাতিটি জ্বলছে। বৈদ্যুতিক তারের কোনোরকম ব্যবহার ছাড়াই এক স্থান থেকে অন্যস্থানে বিদ্যুত্ প্রবাহের পদ্ধতি উন্নয়নে কাজ করছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ওয়াইট্রিসিটি। প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা কেটি হল সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে হালের ওয়াই-ফাই প্রযুক্তির মতোই ঘর-বাড়িতে তারবিহীন প্রযুক্তির বিদ্যুত্ ব্যবস্থার প্রচলন শুরু হবে। এ ছাড়াও এই প্রযুক্তি নতুন ও উদ্ভাবনী চিকিত্সা যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগানো সম্ভব। বার্তা সংস্থা সিএনএন সম্প্রতি ওয়াইট্রিসিটি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত ওয়্যারলেস ‘রেজোনেন্স’ বা তারবিহীন অনুনাদ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তিতে বাতাসে বিদ্যুত্ ছড়িয়ে দেওয়ার পরিবর্তে বিশেষ চৌম্বক ক্ষ...