হেফাজতের হরতালে আ.লীগের সন্ত্রাস : চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লায় গুলিবিদ্ধ শতাধিক হেফাজতের অহিংস অবরোধে অচল দেশ
স্টাফ রিপোর্টার 122 পরের সংবাদ» হেফাজতে ইসলামের হরতালে অহিংস অবরোধে গতকাল অচল হয়ে পড়ে দেশ। চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ও কুমিল্লায় ব্যাপক সন্ত্রাস চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা। হেফাজতে ইসলামের কর্মীদের ওপর বেপরোয়া গুলি ও বোমা নিক্ষেপে চট্টগ্রামে অর্ধশতাধিক আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন কমপক্ষে তিনজন। সারাদেশে গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক। জায়নামাজ বিছিয়ে জিকিরের সঙ্গে শত শত হেফাজতকর্মী সড়ক-মহাসড়ক অবরোধ করে রাখে। এ সরকারের আমলে এই প্রথম কোনো হরতালে পুলিশি গুলির ভয় উপেক্ষা করে বিভিন্ন স্থানে দিনভর রাস্তা আটকে সমাবেশ হয় গতকাল। তবে চট্টগ্রামসহ কয়েকটি স্থানে ছাত্রলীগ ক্যাডার ও পুলিশ যৌথ হামলা এবং গুলি চালায় হরতাল সমর্থকদের ওপর। বিভিন্ন স্থানে প্রতিরোধ করে হেফাজতে ইসলামের কর্মীরা। সারাদেশেই পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের বিক্ষিপ্ত হামলা, সংঘর্ষ, রাজপথ ও রেলপথ অবরোধের মাধ্যমে হরতাল পালিত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী হেফাজতে ইসলামের ডাকা এই হরতালে তেমন কোনো ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। জায়নামাজ বিছিয়ে হাতে তসবিহ আর মুখে আল...