Posts

Showing posts with the label আচার

স্বাদ বাড়াবে আচার

Image
১০ অক্টোবর, ২০১৫ শুধু আম, জলপাই বা তেঁতুল নয়; নানা রকম ফল, এমনকি সবজি দিয়েও বানানো যায় আচার। খাবারের সঙ্গে একটুখানি আচার রুচিটাই বাড়িয়ে দেয়। চেনা-অচেনা কয়েক পদের আচারের রেসিপি দিয়েছেন  আতিয়া আমজাদ। ধনেপাতার আচার উপকরণ ধনেপাতা ২৫০ গ্রাম, বিচি ছাড়া কাঁচা তেঁতুল ৫-৬টি, কাঁচা মরিচ ১০-১২টি, লবণ স্বাদমতো ও সরিষার তেল ১ কাপ। প্রণালি সরিষার তেল ছাড়া বাকি উপকরণগুলো একসঙ্গে পাটায় পিষে নিন। তেঁতুলের খোসা ছাড়িয়ে বাটবেন। এবার ছোট ছোট বড়ি বানিয়ে রোদে শুকিয়ে নিন। সরিষার তেল ফুটিয়ে ঠান্ডা করে নিন। ধনেপাতার শুকনো বড়িগুলো বয়ামে ভরে তাতে সরিষার তেল ঢেলে রোদে দিতে হবে ৪-৫ দিন। কাঁচা মরিচের আচার উপকরণ কাঁচা মরিচ ২৫০ গ্রাম (মাঝ বরাবর অর্ধেক পর্যন্ত চেরা), সরিষা গুঁড়া ১ কাপ, লেবুর রস ১ কাপ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, রসুন ৭-৮ কোয়া ও সরিষার তেল ১ কাপ। প্রণালি সরিষার গুঁড়া, লবণ, রসুন আর কাঁচা মরিচ একটি পরিষ্কার বয়ামে ভরে চামচের সাহাযে্য ভালো করে মিশিয়ে ২-৩ দিন রোদে দিতে হবে। এবার জারে হলুদ ও লেবুর রস ঢেলে চামচের সাহাযে্য আবারও ভালোভাবে মিশিয়ে ২...