ড্রোন কাহিনি ও এক বালিকার আর্তি
সময়ের প্রেক্ষিত মনজুরুল হক | আপডেট: ০০:২৭, জানুয়ারি ৩১, ২০১৬ | প্রিন্ট সংস্করণ ০ Like ড্রোন হামলায় স্বজন হারানো পাকিস্তানের নাবিলা এখন বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী কণ্ঠ যুদ্ধটা শুরু হয় যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের মরুভূমিতে। এক হাজারের বেশি ড্রোনের পাইলট সেখানে পালাক্রমে দিনরাত চব্বিশ ঘণ্টা টিভি মনিটরের সামনে বসে থেকে যেন খেলে চলেছেন টান টান উত্তেজনায় ভরা ভিডিও গেমস। দিনে তাঁদের গড়পড়তা পরিচালনা করতে হয় ৬৫টি মিশন, যেগুলোর লক্ষ্যবস্তুর বিস্তৃতি হচ্ছে আফ্রিকা মহাদেশের বুকজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে গড়ে ওঠা জঙ্গিঘাঁটি থেকে শুরু করে ইয়েমেনের গিরিখাত হয়ে সিরিয়ার পাহাড়ি ভূখণ্ড ধরে ইরাকের মরুভূমি এবং সেখান থেকে আরও পূর্ব দিকে আফগানিস্তানের দূরবর্তী সব গ্রামাঞ্চল পর্যন্ত। নেভাডা থেকে সেসব জায়গার দূরত্ব কয়েক হাজার মাইল। ভিডিও গেমস যাঁরা খেলছেন, তাঁরা স্কুলগামী বালক কিংবা ভিডিও গেমসে বুঁদ হয়ে থাকা নেশাগ্রস্ত যুবক নন, বরং পেশাদার সৈনিক। সেই কাজের জন্য তাঁরা যে নিয়...