পাঠকের উকিল
আপডেট: ০১:০০, ডিসেম্বর ২৪, ২০১৩ | প্রিন্ট সংস্করণ ১ জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে ১৫ দিন পর পর তারই সমাধান পাওয়া যাবে।পাঠকের উকিল বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন। খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এ ছাড়া naksha@prothom-alo.info এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। ২০০৮ সালে একজন মুসলিম ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। আমি হিন্দু জেনেও সে আমাকে ভালোবাসতো। ২০১২ সালে সে একদিন জোর করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর তাকে আমি বিয়ের কথা বলি। সে জানায় ২০১৩ সালের ১ ডিসেম্বরে আমাকে বিয়ে করবে। এ কথা বলে শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। কিন্তু এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। গ্রামে তার মাকে বলেছে মেয়ে দেখতে। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। আমি হিন্দু হয়ে মুসলিম ছেলের বিরুদ্ধে কি আইনি কোনো ব...