Posts

Showing posts with the label ভোট উপজেলা ২০১৪

কী পেল আওয়ামী লীগ?

Image
উপজেলা নির্বাচন আলী রীয়াজ  |  আপডেট: ১১:২০, এপ্রিল ০৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৪২             কার্টুন: শিশির পাঁচ পর্বে দেশের উপজেলা পরিষদের নির্বাচনের পরিসমাপ্তি হয়েছে। সাকল্যে ৪০ দিনের ব্যবধানে সম্পন্ন এই নির্বাচনের প্রায় পুরো ফলই এখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের ফলাফলের ওপর ভিত্তি করে কোনো কোনো গণমাধ্যমের শিরোনাম হয়েছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্বাচনে বিজয়ী হয়েছে। অঙ্কের হিসাবে এই শিরোনাম নির্ভুল। কিন্তু আওয়ামী লীগের এই বিজয় কীভাবে অর্জিত হলো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হলো কি না, সেটা বিবেচনার দাবি রাখে। উপরন্তু বিএনপির ওপর এর কী প্রভাব পড়তে পারে, সেটাও দেখার বিষয়। নির্বাচন কমিশনের ভবিষ্যতের জন্যই বা এই নির্বাচন কতটা ইতিবাচক হবে? কাগজে-কলমে উপজেলা নির্বাচন দলভিত্তিক নয়, কিন্তু আমরা এও জানি যে বাস্তবে এই নির্বাচনের প্রার্থীরা দল-সমর্থিত হন, প্রচার কার্যত হয় দলভিত্তিক এবং এই বিষয়ে দলগুলো কোনো রকম রাখঢাক করে না। সাধারণভাবে বিবেচনা করলে উপজেলা নির্...

নির্বাচনব্যবস্থা তছনছ, প্রশ্নের মুখে আ.লীগ

বিশেষ প্রতিনিধি  |  আপডেট: ০৩:০৫, এপ্রিল ০২, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৬৪             এরশাদ-উত্তর গণতান্ত্রিক অভিযাত্রায় গত ২৩ বছরে দাঁড় করানো নির্বাচনব্যবস্থা কার্যত তছনছ হয়েছে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে। উৎসবের অনুষঙ্গ হয়ে ওঠা নির্বাচন এবার কেন্দ্র দখল, ব্যালটে গণহারে সিল মারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় অনেকটাই বিবর্ণ ছিল। এর দায় গিয়ে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর। শেখ হাসিনার নেতৃত্বাধীন এর আগের সরকারের পাঁচ বছরে (২০০৯-২০১৩) অনুষ্ঠিত স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপনির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল এবং তার পূর্ণ কৃতিত্বের দাবি করত আওয়ামী লীগ। তখন বিরোধী দলের নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি নাকচ করে দিয়ে ওই উদাহরণ টানতেন শেখ হাসিনাসহ দলের নেতারা। তাঁরা ‘বাংলার মাটিতে ভোট ডাকাতি’ চিরতরে কবর দেওয়া হয়েছে বলেও দাবি করতেন। এরপর চলতি বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় আসার দুই মাসের মাথায় পাঁচ পর্বে অনুষ্ঠিত হলো উপজেলা নির্বাচন। প্রথম দফার নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও ...