Posts

Showing posts with the label ব্যাটারি

ব্যাটারি যেভাবে নজরদারির সুযোগ করে দেয়

Image
অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট, ২০১৫           মোবাইল ফোনের ব্যাটারির তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারী শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকেরা। মোবাইল ফোন বা ল্যাপটপের ব্যাটারিতে কতটুকু চার্জ অবশিষ্ট আছে সে তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীর অবস্থান নির্ণয়সহ তার ওপর অনলাইনে নজরদারি করা সম্ভব। সম্প্রতি ফ্রান্স ও বেলজিয়ামের চারজন গবেষক এই বিষয়টি প্রমাণ করেছেন। দ্য ইন্ডিপেনডেন্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গবেষকেরা বলছেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম নির্ধারিত ওয়েবসাইট পড়ার ভাষা এইচটিএমএল ৫ এর একটি সফটওয়্যার কাজে লাগিয়ে ব্যবহারকারীর তথ্য বের করে আনা যায়। এইচটিএমএল ৫ এ লেখা ওয়েবসাইট ও স্ক্রিপ্ট ব্যবহারকারীর ফোনে কতটুকু চার্জ আছে তা জানতে অনুমতি নেয় না। বিশেষভাবে লেখা স্ক্রিপ্ট থেকে অনুরোধ পেলে ফোন থেকে তথ্য দেখানো শুরু করে। এই তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীর গোপনীয়তা ভেঙে ফেলা সম্ভব। গবেষকেরা সতর্ক করে বলেছেন, ব্যাটারি থেকে সংগৃহীত তথ্য অনলাইন ব্রাউজকারীকে নজরদারির জন্য ব্যবহার করা যায়। এর ফলে যাঁরা ব্রাউজারে পরিচয় গোপন রেখে ব্রাউজ করেন তাঁদেরও সহজে বের করা সম্ভব। এমনকি...