কষ্ট করে বড় হয়েছেন সুন্দর পিচাই
বিজ্ঞান ও প্রযুক্তি খবরাখবর অনলাইন ডেস্ক ১৫ জুলাই ২০১৭, ১৮:২২ সুন্দর পিচাই সুন্দর পিচাই নামটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা। ১২ জুলাই ৪৫ বছর পূর্ণ করেছেন ভারতে জন্ম নেওয়া সুন্দর পিচাই। সামান্য এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সুন্দর পিচাই জীবনের অনেক কঠিন পথ পাড়ি দিয়ে সফলতার শীর্ষে পৌঁছেছেন। চলুন জেনে আসি তাঁর জীবনের ইতিহাস। ভারতের চেন্নাইয়ে শৈশব কেটেছে গুগলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার। সুন্দর পিচাইয়ের জন্ম ভারতের তামিলনাড়ুতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়গপুর থেকে প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার পর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে এমবিএ করেন। খুব সাধারণ একটি পরিবারে জন্ম সুন্দর পিচাইয়ের। জন্মের আগে তাঁর মা স্ট্যানোগ্রাফার হিসেবে কাজ করতেন। বাবা রঘুনাথ পিচাই ছিলেন একটি কারখানার বিদ্যুৎ মিস্ত্রি। দুই কামরার ছোট্ট একটি বাসায় ...