Posts

Showing posts with the label নারী সুফিয়া কামাল

অবরোধ ভাঙার দিশারি

Image
মালেকা বেগম |  তারিখ: ২০-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» সুফিয়া কামাল: জন্ম ২০ জুন ১৯১১, মৃত্যু ২০ নভেম্বর ১৯৯৯ আষাঢ় এসেছে। কদম ফুল ফুটছে গাছে গাছে। সুফিয়া কামালের প্রিয় ফুল জন্মদিনের অর্ঘ্য সাজিয়ে আমাদের মনে বেদনার-আনন্দের বার্তা নিয়ে আসছে। জুন মাসের ২০ তারিখ তাঁর ১০২তম জন্মদিন। ২০ নভেম্বর তাঁর মহাপ্রয়াণের দিন। আর কটা দিন তাঁকে সুস্থ-সুস্বাস্থ্যে পেলে আমরা তাঁর স্বপ্ন পূরণ হতে দেখতাম। তিনি একুশ শতকের প্রথম সূর্যের আলো দেখার আনন্দ পেতেন। তাঁর স্বপ্ন ছিল, একুশ শতক নতুন যুগের জাগরণ ঘটাবে এই বাংলায়। অবরোধ তিনি দেখেছেন জন্মের পর থেকেই। শায়েস্তাবাদের (বরিশাল) নওয়াব নানাবাড়িতে তাঁর জন্ম, বড় হওয়া। জমিদারবাড়ি—নবাববাড়ির আভিজাত্য একদিকে যেমন প্রাচুর্যে ভরে দিয়েছিল, তেমনি বিশাল প্রাচীরের ভেতর বিরাট ভবনে কেটেছে তাঁর শৈশব-কৈশোর। পুরুষের ঢোকা নিষিদ্ধ ছিল অন্দরবাড়িতে।  নবাববাড়ির নিজেদের মসজিদে শিশু সুফিয়া ‘আমপারা’ পড়ার সুযোগ পেয়েছিলেন। সাত বছর বয়স হলেই মেয়ে বলে মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। অন্দরবাড়...