Posts

Showing posts with the label আওয়ামী পুলিশ

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর পায়ে গুলি

Image
অভিযোগ পুলিশের বিরুদ্ধে মনিরুল ইসলাম, যশোর  |  আপডেট: ০৩:০১, জুন ২৩, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে সালমান শিকদার ওরফে বিকি (২৮) নামের এক ব্যবসায়ী ও ইব্রাহিম হোসেন নামের এক যুবকের পায়ে পুলিশ গুলি করে বলে অভিযোগ উঠেছে৷ ১৫ জুন যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় এ ঘটনা ঘটে৷ আহত দুজনকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে তাঁদের ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু) পাঠানো হয়৷ চিকিৎসকেরা জানিয়েছেন, ব্যবসায়ীর হাঁটুর ওপর থেকে বাঁ পা কেটে বাদ দিতে হবে। এ ঘটনায় অভিযুক্ত যশোরের কোতোয়ালি থানার এসআই জামাল উদ্দিন প্রথম আলোর কাছে গুলি করার কথা স্বীকার করেছেন৷ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসপি (পুলিশ সুপার) সাহেবের অনুমতি নিয়ে গুলি করেছি।’ যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান বর্তমানে ছুটিতে আছেন৷ পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘এটি গুলির ঘটনা ছিল না; ছিল সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ। আর যারা আহত হয়েছে, তারা ছিন...