ধর্মদ্রোহী শক্তির অপতত্পরতার বিষয়ে দেশবাসীর কাছে চিঠি
« আগের সংবাদ 510 পরের সংবাদ» সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ধর্মদ্রোহী গোষ্ঠীর মুখোশ উন্মোচিত হওয়ায় তারা এখন আমার দেশ এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে সুগভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা ইতোপূর্বে আমার মোবাইল ফোন হ্যাকিং করে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে কথোপকথন সম্পূর্ণ বেআইনিভাবে ইন্টারনেটে ছেড়েছে। এতেও আমার চরিত্রহননের নোংরা উদ্দেশ্য সফল না হওয়ায় এখন অধিকতর ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। গত বুধবার থেকে ফেসবুক এবং বিভিন্ন ব্লগে আমার ছবি ব্যবহার করে উপরোক্ত গোষ্ঠী সম্পূর্ণ জাল একটি লেখা আমার নামে প্রচার করছে। গত বছর নভেম্বর পর্যন্ত প্রকাশিত আমার সব লেখা সংকলিত করে এ বছর বইমেলায় তিনটি নতুন বইসহ আমার নিম্নোক্ত নয়টি বই এ যাবত্ প্রকাশিত হয়েছে : * জাতির পিতা ও অন্যান্য * ফুলবাড়ীর রাজনীতি * ১/১১ থেকে ডিজিটাল * নবরূপে বাকশাল * কার মান কখন যায় * জেল থেকে জেলে * জয় আসলে ভারতের * গুমরাজ্যে প্রত্যাবর্তন * দুর্নীতিমুক্ত দেশ : সমাজচিন্তকদের ভাবনা (সম্পাদনা) নভেম্বর-পরবর্তী বাকি সব লেখাই আমার দেশ পত্রিকার আর্কাইভে রক্ষিত আছে। আমার নামে যে জাল লেখাটি ব্লগে ছাড়া হয়েছে সেগুলোর লিঙ্ক অন্য ...