অ্যান্ড্রয়েডে শিশুর ‘হাতেখড়ি’
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১২:৩২, ফেব্রুয়ারি ০৩, ২০১৪ হাতের নাগালেই এখন স্মার্টফোন। অভিভাবকের কাছে থাকা স্মার্টফোনে অভ্যস্ত হয়ে উঠছে শিশুরাও। স্মার্টফোন ব্যবহারের ছলে যদি বাংলা বর্ণমালা শিখতে পারে তারা? এমনই একটি উদ্যোগ নিয়েছে দেশের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান সূর্যমুখী লিমিটেড। সম্প্রতি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ‘হাতখড়ি’ নামের একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেই শিশুরা বর্ণমালা শিখতে পারবে। অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানটির বিপণন কর্মকর্তা আশীফ এন্তাজ প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, হাতেখড়ি অ্যাপের মাধ্যমে শিশুরা বর্ণমালা শিখতে পারবে, বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করতে পারবে; এমনকি তারা হাতের লেখাও অনুশীলন করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটি পরবর্তী প্রজন্মের শিশুদের জন্য হাতেখড়ির অ্যাপ্লিকেশন। আশীফ এন্তাজ আরও জানিয়েছেন, আগামী দিনের শিশুদের জন্য আমরা হাতেখড়ি অ্যাপটি উত্সর্গ করতে চাই। বিনামূল্যের এই অ্যাপ্লিকেশনটি মাধ্যমে অভিভাবকেরা শিশুদের বাংলা ভাষ...