আরও চিকিৎসার দরকার ‘ঝোপে পাওয়া’ শিশুটির
কমল জোহা খান | আপডেট: ১৬:৩৪, সেপ্টেম্বর ২৬, ২০১৫ ০ Like ১ হাসপাতালে চিকিৎসাধীন ‘ঝোপে পাওয়া’ শিশুটি। ছবি: সাহাদাত পারভেজ কোনো নাম নেই। ক্ষতচিহ্ন মুখজুড়ে। বয়স মাত্র ১১ দিন। তবুও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে সবার মন জয় করে ফেলেছে মেয়েশিশুটি। নবজাতক বিভাগের বিশেষ সেবাকেন্দ্রে শুয়ে কখনো ওর মুখে ফুটছে হাসি, কখনো কান্নার সুরে আবদার করছে খাবার। অথচ নির্মম ভাগ্য নিয়ে গত ১৫ সেপ্টেম্বর জন্ম নিয়েছিল এই শিশুটি। ওই দিন দুপুরে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় পুরোনো বিমানবন্দরের রানওয়ে মাঠের পাশে ঝোপের ভেতর থেকে পাওয়া যায় ফুটফুটে ওই মেয়েকে। তখন মেয়েটিকে চার-পাঁচটি কুকুর খামচে ধরেছিল। কুকুরের আক্রমণে ওর মুখ ও নাকের বেশি ক্ষতি হয়। ঠোঁটের ওপরের অংশে মাংস প্রায় ছিল না। শিশুটি বাঁ-হাতের বুড়ো আঙুলসহ দুটি এবং ডান হাতের কড়ে আঙুলে বেশ আঘাত পায়। জাহানারা বেগম নামে এক এলাকাবাসী উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে আঘাতের সঙ্গে সংগ্রাম করে সুস্থ হয়ে উঠেছে শিশুটি। ক্ষত শুকিয়েছে। শিশুটির চিকিৎসায় নবজা...