Posts

Showing posts with the label পুলিশকে বাঁচাল যেই ঝরনা বেগম

ঝরনা বেগম আমাদের মান বাঁচালেন

Image
ফারুক ওয়াসিফ |  তারিখ: ০৪-০৪-২০১৩ ৬১ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ শিবিরের আক্রমণে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করছেন ঝরনা বেগম রাজশাহীর ঝরনা বেগম ও একজন আহত রক্তাক্ত পুলিশের গল্পটা এখন সবারই জানা। ঘটনাটা কেন আমাদের টানে? কেন আমরা এ ধরনের ঘটনা জেনে আবেগতাড়িত হয়ে পড়ি? বারবার ফিরে তাকাই রাজশাহীর সেই ছবিটির দিকে? পুলিশকে তো আর জনগণের বন্ধু মনে হচ্ছিল না আমাদের। পুরুষপ্রধান পুলিশ বাহিনীকে খুব কমই নারীবান্ধব হতে দেখা গেছে। মানুষের বিপদে যদি পুলিশ না আসে, তাহলে পুলিশের বিপদে মানুষ কেন যাবে? শিবির বনাম পুলিশের মারামারিতে সাধারণ মানুষের যেখানে দূরে দাঁড়িয়ে দেখার কথা, সেখানে ঝরনা বেগমের মতো একজন বিউটি পারলারের কর্মীর ঝুঁকি নিয়ে পুলিশ বাঁচানোর দরকার কী ছিল? এত সব প্রশ্ন আর সিদ্ধান্তকে গলিয়ে দিল রক্তাক্ত পুলিশের জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নেওয়া ঝরনা বেগমের মানবিক ‘অ্যাকশন’। তাঁর এই অ্যাকশনের ভাষা যদি ঠিকঠাক বুঝে থাকি, তাহলে দেখতে পাব: ১. বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে পুলিশের বিপদকে পুলিশের একার বিপদ মনে করছেন না অনেক মানুষ। তাঁরা ...

চাকরি পেলেন সেই ঝরনা বেগম

Image
নিজস্ব প্রতিবেদক |  তারিখ: ২৩-০৪-২০১৩ ৪২ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পুলিশ সদর দপ্তরে গতকাল এক অনুষ্ঠানে ঝরনা বেগমের হাতে স্বীকৃতি স্মারক ও সম্মাননাপত্র তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার ছবি: প্রথম আলো আহত পুলিশ সদস্যকে উদ্ধার করছেন ঝরনা বেগম ফাইল ছবি 1   2 ঝরনা বেগম। নামটি শুনলেই মনে পড়বে মাথা থেঁতলে যাওয়া পুলিশ সদস্যকে বাঁচানো সেই নারীর কথা। ঝরনা বেগম রাজশাহী সিটি করপোরেশনে মাস্টাররোলে অফিস সহকারীর (পিয়ন) চাকরি পেয়েছেন। গতকাল সোমবার তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন। বেতন কত, তা ঝরনা বেগম জানেন না। তবে শুনেছেন, তিনি পাঁচ হাজার টাকা পাবেন। ঝরনা বেগম নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। অসুস্থ থাকায় আগে যে বিউটি পারলারে কাজ করতেন, সে কাজ চলে গিয়েছিল। অন্যদিকে স্বামী পাঁচ বছর ধরে তাঁর ও দুই সন্তানের কোনো খরচ দিচ্ছেন না। এ অবস্থায় চাকরিটি পাওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ঝরনা বেগম। হরতাল চলাকালে ১ এপ্রিল রাজশাহীতে জাম...