Posts

Showing posts with the label computer

উইন্ডোজ ১০ ফ্রি পাবেন যেভাবে

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট:  ১২:১৮, জুন ২৩, ২০১৫ ১ Like       উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণটি বিনা মূল্যে হালনাগাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। শর্ত হচ্ছে, যাঁরা উইন্ডোজ ১০ এর প্রিভিউ সংস্করণটি পরীক্ষা করবেন কেবল তাঁরাই বিনা মূল্যে উইন্ডোজ ১০ পাবেন। এটা মনে রাখতে হবে যে যাঁরা আসল উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তাঁরাই কেবল এই হালনাগাদ পাবেন। অর্থাৎ পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের জন্য কোনো সুখবর নেই। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ ১০ এর সর্বশেষ প্রিভিউ (বিল্ড ১০১৩০) সংস্করণ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁদের মেশিনে ডাউনলোড করবেন এবং উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের জন্য নিবন্ধন করবেন তাঁরা বিনা মূল্যে উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণ পেয়ে যাবেন। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এখন প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করে নিলে বিনা মূল্যে যে উইন্ডোজ ১০ মিলবে সেটি আসল সফটওয়্যার হবে। মাইক্রোসফটের কর্মকর্তা গ্যাব আল টুইটারে একটি টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া একটি...

উইন্ডোজ ৮.১ পাবেন বিনা মূল্যে

আপডেট: ০০:৫৩, জানুয়ারি ২১, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ             নতুন কিছু সুবিধা যোগ করে মাইক্রোসফট করপোরেশন উইন্ডোজ ৮.১ ছেড়েছে গত বছরের অক্টোবরে। চাইলে যে কেউ এর পুরো স্বাদ নিতে পারবেন একেবারে বিনা মূল্যে। উইন্ডোজ ৮.১ এন্টারপ্রাইজ ইভ্যালুয়েশন সংস্করণের ইমেজ ফাইলটি ইন্টারনেট থেকে নামিয়ে ব্যবহার করা যাবে টানা ৯০ দিন পর্যন্ত। যেভাবে ফাইল নামাবেন ৩২-বিট কম্পিউটার সিস্টেমের জন্য নামানোর ঠিকানা http://goo.gl/D52Jii এবং এর আকার ২.৬৩ গিগাবাইট। অন্যদিকে, ৬৪-বিট সিস্টেম নামাতে পারবেন http://goo.gl/Swn88U ঠিকানা থেকে। এর আকার ৩.৫৩ গিগাবাইট। মাইক্রোসফটের হটমেইল বা লাইভ আইডি ব্যবহার করে টেকনেট ইভ্যালুয়েশন সেন্টার থেকেও উইন্ডোজ ৮.১ এন্টারপ্রাইজ সংস্করণের ইমেজ ফাইলটি নামাতে পারবেন। এ জন্য যেতে হবে http://goo.gl/RCW97t ঠিকানায়। যেভাবে ইনস্টল করবেন এই ইমেজ ফাইল ব্যবহার করে উইন্ডোজ ইনস্টল করা যাবে দুভাবে—খালি কোনো ডিভিডিতে ইমেজটি আইএসও বা বুটেবল আকারে বার্ন বা রাইট করে অথবা কমপক্ষে ৪ জিবি ধারণক্ষমতাসম্পন্ন পেনড্রাইভকে বুটেবল বানিয়ে তাতে...

কম্পিউটারের সাধারণ ১০ সমস্যার সমাধান

Image
আপডেট: ০০:২৭, জানুয়ারি ১৭, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ৩             কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায়ই হয় এমন সাধারণ সমস্যার সমাধান নিজে নিজেই করা যায়। এমন ১০টি সমস্যার সমাধান নিয়ে এ আয়োজন। আজ থাকছে তিনটি সমাধান। লিখেছেন মঈন চৌধুরী শুরুতেই যা করণীয় কোনো সমস্যা হলে অন্য কিছু করার আগে প্রথম কাজটিই হবে কম্পিউটার পুনরায় চালু বা রিস্টার্ট করা। এই কাজটি অনেক সমস্যার সমাধান করে দেয়। কম্পিউটারে সংযুক্ত কোনো যন্ত্রপাতি সমস্যা করলে সেটি বন্ধ করে আবার চালু করুন। তাতে কাজ না হলে যন্ত্রটি প্রথমে কম্পিউটার থেকে খুলে আবার লাগিয়ে নিন, তারপর সেটির সর্বশেষ সংস্করণের চালক সফটওয়্যার বা ড্রাইভার ইন্টারনেট থেকে নামিয়ে আবার ইনস্টল করুন। ১. ধীরগতির কম্পিউটার কম্পিউটার খুব ধীরগতির হলে প্রথমে চিহ্নিত করতে হবে এটি আসলে কম্পিউটারের নিজের সমস্যা কি না। ওয়েবসাইট দেখতে সময় বেশি লাগা বা অনলাইনে ভিডিও দেখার সময় বাফারিং অবিরাম চলতে থাকাটা কম্পিউটারের সমস্যা না-ও হতে পারে। যদি মনে হয় কম্পিউটারেই সমস্যা, তাহলে দ...

অপ্রয়োজনীয় ফাইল মুছুন এক ক্লিকে

Image
|  তারিখ: ০৮-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ প্রতিদিন কম্পিউটারে নানা কাজ করা হয়। প্রতিটি কাজের অস্থায়ী কিছু ফাইল তৈরি হয়ে যায়। আর সেগুলো জমা হতে থাকে হার্ডডিস্ক ড্রাইভে।উইন্ডোজ ফোল্ডারের মধ্যে %temp%, temp, recent, Prefetch নামের সাব ফোল্ডারে এসব জমতে থাকে। এসব ফাইল যত ভারি হয় তত কম্পিউটারের গতি ধীর হতে থাকে। গতি ঠিক রাখতে আলাদাভাবে সেসব ফোল্ডারে গিয়ে অপ্রয়োজনীয় ফাইল মুছে (ডিলিট) ফেলতে হয়।  তবে চাইলেই মুছে ফেলার কাজগুলো আরও সহজে করা যায়।এজন্য নোটপ্যাডে একটা ব্যাচ (*.bat ) ফাইল বানাতে হবে।নিচের সংকেতগুলো নোটপ্যাডে হুবহু লিখে tempcleaner.bat নামে সংরক্ষণ (সেভ) করুন। তৈরি হওয়া ফাইলে দুই ক্লিক করলেই সহজেই অপ্রয়োজনীয় সব ফাইল মুছে ফেলা যাবে।  cd/ title Temporary File Remover By Prothom-Alo echo Delete all Temporary Files %SystemRoot%/explorer.exe %temp%/ pause del %temp%.* pause %SystemRoot%/explorer.exe C:/Windows/prefetch/ pause del C:/Windows/prefetch.* pause C: cd %TEMP% rmdir /S /Q %TEMP% cd C:/Windows/Temp r...

ভিডিও সম্পাদক হতে চাইলে

Image
মো. সাইফুল্লাহ |  তারিখ: ২০-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» তরুণদের পছন্দের কাজ ভিডিও সম্পাদনা। মডেল: সোহাগ ছবি: খালেদ সরকার উইলিয়াম গোল্ডেনবার্গের নাম শুনেছেন? যদি একজন ভিডিও সম্পাদক হতে চান, এই ভদ্রলোক সম্পর্কে একটু খোঁজখবর নেওয়া শুরু করুন। এ বছর আরগো চলচ্চিত্র সম্পাদনার অস্কার জিতেছেন তিনি। অস্কারে সেরা সম্পাদনা শাখায় আরগোর সঙ্গে মনোনয়ন পেয়েছিল আরও একটি চলচ্চিত্র—জিরো ডার্ক থার্টি। অবাক না হয়ে উপায় নেই, এই চলচ্চিত্রটিরও সম্পাদক হিসেবে ছিলেন উইলিয়াম গোল্ডেনবার্গ। অস্কারজয়ী এই চলচ্চিত্র সম্পাদককে প্রায় দুই মাস দিন-রাত সম্পাদনা (এডিটিং) প্যানেলে কাটাতে হয়েছে। ভিডিও সম্পাদকে কাজটাই এমন। যেকোনো ধরনের ভিডিও হোক, সেটা মিউজিক ভিডিও, নাটক, সিনেমা, তথ্যচিত্র কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এর সম্পাদনার সময় খুব ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। ভিডিও সম্পাদনার জন্য ব্যবহূত হয় বেশ কিছু সফটওয়্যার। এর মধ্যে বেশি প্রচলিত ফাইনাল কাট প্রো, অ্যাডবি প্রিমিয়ার প্রো, ইডিয়াস, ভেগাস ইত্যাদি। পাঠশালার ভিডিও সম্পাদনা শাখার শিক্ষক মোহাম্মদ রোমেল জানান, সফটওয়্যা...

ভিডিও সম্পাদক হতে চাইলে

Image
মো. সাইফুল্লাহ |  তারিখ: ২০-০৩-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ পরের সংবাদ» তরুণদের পছন্দের কাজ ভিডিও সম্পাদনা। মডেল: সোহাগ ছবি: খালেদ সরকার উইলিয়াম গোল্ডেনবার্গের নাম শুনেছেন? যদি একজন ভিডিও সম্পাদক হতে চান, এই ভদ্রলোক সম্পর্কে একটু খোঁজখবর নেওয়া শুরু করুন। এ বছর আরগো চলচ্চিত্র সম্পাদনার অস্কার জিতেছেন তিনি। অস্কারে সেরা সম্পাদনা শাখায় আরগোর সঙ্গে মনোনয়ন পেয়েছিল আরও একটি চলচ্চিত্র—জিরো ডার্ক থার্টি। অবাক না হয়ে উপায় নেই, এই চলচ্চিত্রটিরও সম্পাদক হিসেবে ছিলেন উইলিয়াম গোল্ডেনবার্গ। অস্কারজয়ী এই চলচ্চিত্র সম্পাদককে প্রায় দুই মাস দিন-রাত সম্পাদনা (এডিটিং) প্যানেলে কাটাতে হয়েছে। ভিডিও সম্পাদকে কাজটাই এমন। যেকোনো ধরনের ভিডিও হোক, সেটা মিউজিক ভিডিও, নাটক, সিনেমা, তথ্যচিত্র কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এর সম্পাদনার সময় খুব ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। ভিডিও সম্পাদনার জন্য ব্যবহূত হয় বেশ কিছু সফটওয়্যার। এর মধ্যে বেশি প্রচলিত ফাইনাল কাট প্রো, অ্যাডবি প্রিমিয়ার প্রো, ইডিয়াস, ভেগাস ইত্যাদি। পাঠশালার ভিডিও সম্পাদনা শ...