দিগন্তের দুঃখপ্রকাশ, সতর্ক থাকার প্রতিশ্রুতি
শেখ সাবিহা আলম | তারিখ: ১৮-০৬-২০১৩ ০ মন্তব্য প্রিন্ট ShareThis « আগের সংবাদ বেসরকারি দিগন্ত টেলিভিশন কর্তৃপক্ষ সরকারের কারণ দর্শানো নোটিশের জবাবে দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি দিগন্ত কর্তৃপক্ষ সম্প্রচারের ক্ষেত্রে ‘অধিকতর সতর্কতা’ ও ‘তত্ত্বাবধান জোরদার’ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সরকার এখনো দিগন্তের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বলেছেন, দিগন্ত টেলিভিশন সরকারের কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছে। জবাব পরীক্ষা-নিরীক্ষার পর সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে। গত ৫ মে হেফাজতে ইসলাম ঢাকায় সমাবেশের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটায়, তাতে উসকানি দেওয়ার অভিযোগে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের প্রচার সাময়িকভাবে স্থগিত করে সরকার। সরকার বলছে, টেলিভিশন চ্যানেল দুটি সম্প্রচারের শর্ত ভঙ্গ করেছে এবং সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছে। দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান সরকারের কারণ দর্শানো নোটিশের জবাবে বলেছেন, ‘...আন্তরিক প্রয়াস সত্ত্বেও ২৪ ঘণ্টার বিরামহীন সম্প্রচারকালে ...