Posts

Showing posts with the label স্মৃতি বাড়াতে

ক্যাফেইনে বাড়বে স্মৃতি

Image
অনলাইন ডেস্ক  |  আপডেট: ১৬:১২, জানুয়ারি ১৩, ২০১৪             স্মৃতি বাড়ানোর কৌশল নিয়ে মানুষের চেষ্টা ও গবেষণার অন্ত নেই। এবার নতুন এক মার্কিন গবেষণায় দাবি করা হয়েছে, স্মৃতি বাড়াতে মানুষ একসময় ক্যাফেইনের ওপর নির্ভর করতে পারে। গতকাল রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ‘ নেচার নিউরোসায়েন্স’ নামের সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ১৬০ জনের স্মৃতি পরীক্ষা করা হয়েছে। নিয়মিত ক্যাফেইন বা ক্যাফেইনজাতীয় খাবার খান না—এমন ব্যক্তিদের ওপর জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গবেষণাটি করেন। এতে দেখা গেছে, মেকি ট্যাবলেট গ্রহণকারীদের তুলনায় ক্যাফেইন ট্যাবলেট গ্রহণকারীরা স্মৃতি পরীক্ষায় ভালো করেছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, স্মৃতি বাড়াতে ক্যাফেইন গ্রহণ মানুষের মধ্যে স্নায়বিক দুর্বলতা, দুশ্চিন্তার মতো নেতিবাচক প্রভাব ফেলতে পারে।