Posts

Showing posts with the label নাস্তিক আসিফ মহিউদ্দিন

শাহবাগি ব্লগার আসিফ মহিউদ্দিন আটক : সরকারের বিপক্ষে না লেখার শর্তে আগে একবার ছাড়া পেয়েছিলেন

Image
স্টাফ রিপোর্টার « আগের সংবাদ 44 পরের সংবাদ» মহান আল্লাহ, পবিত্র ইসলাম ও মহানবী (স.)-কে নিয়ে ব্লগ ও ফেসবুকে আপত্তিকর লেখালেখির অভিযোগে ইসলামবিদ্বেষী ও স্বঘোষিত নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আসিফকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতার করা আসিফকে বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।  এর আগে ২০১১ সালের ১ অক্টোবর একই অভিযোগে ডিবি পুলিশ আসিফ মহিউদ্দিনকে আটক করে। তবে আটকের মাত্র ১৮ ঘণ্টা পর আসিফকে সরকারের বিপক্ষে না লেখা ও বিয়ে করার পরামর্শ দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক স্টেটাস ও মন্তব্য না লেখার জন্যও পুলিশ তাকে শাসিয়ে দেয়। ওই সময় এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল ডিবি কার্যালয়ের সামনে আসিফের বড় বোন ড. জাহিদা মেহেরুন্নেচ্ছা সাংবাদিকদের জানান, ‘সন্ত্রাসী হামলার শিকার’ হয়ে আহত হওয়ার পর থেকে আসিফ সেগুন বাগিচায় আরেক বোন জুয়...