Posts

Showing posts with the label বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাবিরুল ইসলাম

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে নাও

Image
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  |  আপডেট:  ০২:১০, সেপ্টেম্বর ১৪, ২০১৪  |  প্রিন্ট সংস্করণ ০ Like       স্বপ্নপূরণের পথে সব প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে নাও। সামনে এগিয়ে যাও নিজের মতো। কে কী বলল তাতে কিছু যায় আসে না। অন্য কাউকে অনুকরণ করার দরকার নেই। নিজেকে আবিষ্কার করো এবং নিজেকেই অনুকরণ করো। এভাবেই দিকনির্দেশনা দিলেন তরুণ উদ্যোক্তা, বিশ্বখ্যাত লেখক ও বক্তা সাবিরুল ইসলাম। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাবিরুল ইসলাম তাঁর ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূল বক্তব্য দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ বক্তৃতা অনুষ্ঠানে সাবিরুল তরুণদের উদ্দেশে বলেন, বাংলাদেশকে কিছু দেওয়ার মতো যোগ্যতা তোমাদের প্রত্যেকের মধ্যে আছে। সুতরাং সব নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে আত্মবিশ্বাস নিয়ে কাজ করো। সাবিরুল বলেন, ‘ডিগ্রি অর্জনই সফলতার চাবিকাঠি নয়। যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করো সেটা নিয়েই কাজ ক...