চিনির মারাত্মক ক্ষতির কথা জানা গেল বিজ্ঞাপনে
কালের কণ্ঠ অনলাইন ৩০ মার্চ, ২০১৬ ১৭:৫২ 291 শেয়ার মন্তব্য() প্রিন্ট অ- অ অ+ মানবদেহে চিনির ক্ষতিকর প্রভাব নিয়ে অতীতে তেমন একটা প্রচার-প্রচারণা না থাকলেও সম্প্রতি এ নিয়ে অনেক প্রতিষ্ঠানই নড়েচড়ে বসেছে। এই ধারায় থাইল্যান্ডের ডায়াবেটিস অ্যাসোসিয়েশন একটি প্রচারণা শুরু করেছে। এতে উঠে এসেছে চিনির বহু ক্ষতিকর দিক, যা জানতে পারলে আপনি হয়ত আর আগের মতো দৃষ্টিতে চিনির দিকে তাকাবেন না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ড চিনির ক্ষতিকর দিক তুলে ধরতে প্রচারণায় যে ছবি, বাক্য ও শব্দগুলো ব্যবহার করছে, তা সাধারণত আগে ব্যবহৃত হয়নি। এসব বাক্যের ব্যবহারে চিনির মারাত্মক ক্ষতিকর দিক তুলে ধরার ফলে তা নিয়ে ব্যবহারকারীরা সচেতন হবে, এমনটাই ধারণা করছে কর্তৃপক্ষ। এ প্রচারণায় ব্যবহৃত হচ্ছে- ‘চিনি মৃত্যুর কারণ’ এমন ধরনের বাক্যও। এছাড়া চিনির কারণে সংক্রমণের সৃজনশীল চিত্র ও আঘাতের ছবি তুলে ধরা হয়েছে। এছাড়া চিনির কারণে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি ও সংক্রমণ প্রতিরোধ ও তা নিরাময়ের ধীরগতির কথাও তুলে ধরা হয়েছে প্রচারণায়। চিন...