ছাত্রলীগের রাজনীতির বলি
আপডেট: ০০:০৩, জুলাই ১৬, ২০১৪ | প্রিন্ট সংস্করণ ০ Like রাজনীতিমুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুল ইসলামকে জীবন দিতে হলো ছাত্রলীগের অপরাজনীতির কারণে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম নেতা সঞ্জয় ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন। এটাই তাঁর কাল হলো। প্রতিপক্ষ গ্রুপের অস্ত্রধারী ক্যাডাররা গত সোমবার তাঁকে কুপিয়ে হত্যা করে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও স্বীকার করেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল আছে। এসবের পরও নাঈমুল হত্যার বিচার সম্পর্কে সংশয়মুক্ত থাকা যাচ্ছে না। ছাত্রলীগের অভিযুক্ত দুই নেতা উল্টো উপাচার্যের বিরুদ্ধে ছাত্রলীগকে ধ্বংস করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে ছাত্রলীগ সারা দেশে খুনখারাবি ও সন্ত্রাস চালালেও সরকা...