নিজ স্কুলে আগুন দিয়ে ধরা পড়লেন আ’লীগ সমর্থক প্রধান শিক্ষক
মহসিন রাজু, বগুড়া থেকে : বগুড়ার শাজাহানপুরে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদেরকে ফাঁসানো ও সরকারি অনুদানের আশায় নিজ বিদ্যালয়ের আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছেন এক আওয়ামী লীগার প্রধান শিক্ষক। উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান গতকাল বিদ্যালয়ে এসে সকাল ১০ টার সময় চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরী) বাবুমিয়াকে স্কুলের পাশে চেয়ার, টেবিল ও বেঞ্চ নিয়ে যেতে বলে। প্রধান শিক্ষকের কথা মত বাবু মিয়া স্কুলের পাশে আসবারপত্র নিয়ে গেলে প্রধান শিক্ষক সেই আসবারপত্রে কেরাসিন ঢেলে নিজেই আগুন ধরিয়ে দেন। সাথে সাথে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে স্থানীয় লোকজন দৌড়ে ঘটনাস্থলে আসলে প্রধান শিক্ষক লোকজন দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে আটক করে অবরুদ্ব করে রাখে। উত্তেজিত জনতা কেন স্কুলের আসবারপত্রে আগুন দেওয়া হল জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমি নই বিএনপি জামায়াতের লোকজন আগুন দিয়েছে। তবে জনতার চাপে স্কুলের দপ্তরি বাবু মিয়া স্বীকার করে যে প্রধান শিক্ষক তাকে দিয়ে আসবারপত্র নিয়ে যেয়ে নিজে আগুন দিয়েছে। জনতা এবার তাকে চাপাচাপি করলে প্রধান শিক্ষক সবাইকে ধমক দিয...